সদরপুরে গলায় ফাঁস দিয়ে মহিলার আত্মহত্যা
অনলাইন ডেস্ক
- আপডেট সময় : ০৬:২২:৩৭ পূর্বাহ্ন, রবিবার, ১৭ জানুয়ারী ২০২১
- / 125
সদরপুর (ফরিদপুর) প্রতিনিধি: ফরিদপুরের সদরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এর মহিলা ওয়ার্ডের বারান্দায় ফ্যানের সাথে গলায় ওরনা পেঁচিয়ে বছিরন নেছা (৫৫) নামক এক মহিলা আত্বহত্যা করেছেন।
জানা গেছে, গতকাল শুক্রবার বছিরন নেছা পেটে ব্যাথা নিয়ে সদরপুর হাসপাতালের মেডিকেল অফিসার ডাক্তার দিপংকর এর তত্বাবধানে ভর্তি হন। পরে রাত ৪ টার দিকে সদরপুর হাসপাতাল কর্তৃপক্ষ বছিরন নেছার ঝুলন্ত লাশ দেখে সদরপুর থানা কতৃপক্ষ কে জানালে থানা পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করে। এব্যাপারে সদরপুর থানায় একটি অপমৃত্যু মামলা দায়ের হয়েছে। নিহত বছিরন নেছা পার্সবর্তি ভাংগা থানার মানিকদহ ইউনিয়ন এর রাজাপুর গ্রামের সেক শাজাহানের স্ত্রী।



























