admim
২৩ জুলাই ২০২৫, ৭:১৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

‘সবকিছু মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে’

‘সবকিছু মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে’

স্পোর্টস ডেস্কঃ সমালোচনা থেকে আলোচনায় বাংলাদেশ ক্রিকেট দল, মে মাসে সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ হারে বাংলাদেশ, এরপর জুন মাসে পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয় টাইগররা।

টানা দুই সিরিজ হারের পর শ্রীলংকা সফরে ২-১ এবং ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে ২-১ ব্যবধানে টি-টোয়েন্টি সিরিজ জিতে আলোচনার কেন্দ্র বিন্দুতে রয়েছে টাইগাররা।

এই পারফরম্যান্সের ধারাবাহিকতা অব্যাহত রাখতে পারলে ২০২৬ সালে টি-টোয়েন্টি বিশ্বকাপে ভালো পারফরম্যান্স করা সম্ভব হবে বলে জানিয়েছেন জাতীয় দলের সাবেক তারকা ক্রিকেটার আব্দুর রাজ্জাক।

একই সুরে কথা বলেছেন জাতীয় দলের সাবেক অধিনায়ক খালেদ মাসুদ পাইলট। সাবেক এই উইকেটকিপার বলেন, ‘পাকিস্তানের বিপক্ষে শেষ ম্যাচটি জিততে পারলেও আরও ভালো হবে। জয় আপনি হাতে করে যত নিয়ে যাবেন, টিমের ড্রেসিংরুমটা হেলদি হবে। আত্মবিশ্বাস পাবে। সবকিছু মিলিয়ে বাংলাদেশ দারুণ খেলেছে।’

তিন সিরিজের প্রথম টি-টোয়েন্টিতে পাকিস্তানকে ১১০ রানে গুঁড়িয়ে দিয়ে ৭ উইকেটের দাপুটে জয় পায় বাংলাদেশ। গতকাল সিরিজের দ্বিতীয় ম্যাচে ১৩৩ রানের পুঁজিয়ে নিয়েও পাকিস্তানকে ১২৫ রানে অলআউট করে ৮ রানের জয়ে সিরিজ জয় নিশ্চিত করে বাংলাদেশ।

দ্বিতীয় ম্যাচে ১৫ রানে পাকিস্তানের ৫ উইকেট শিকার করে নেওয়ার পর দারুণভাবে ম্যাচে ফেরে পাকিস্তান। একটা সময়ে মনে হয়েছিল ফাহিম আশরাফরা ম্যাচটি টাইগারদের হাত থেকে ছিনিয়ে নিয়ে যাবেন। ১৯তম ওভারের শেষ বলে ৫১ রান করা ফাহিম আশরাফ আউট না হলে বাংলাদেশের কপালে দুর্গতি ছিল। ফাহিম আশরাফ আউট হয়ে যাওয়ায় দুই পেসার আহমেদ দানিয়াল ও সালাম মিরাজের পক্ষে শেষ ওভারে ১৩ রান সম্ভব হয়নি।

শ্বাসরুদ্ধকর ম্যাচের রোমাঞ্চ নিয়ে খালেদ মাসুদ পাইলট বলেন,‘শেষদিকে ম্যাচটি ক্লোজ হয়ে গেছিল, আরেকটু আগে শেষ করা যেত। রিশাদ যদি ভালো বোলিং করত। একটু খরুচে বোলিং করেছে সে।’

বাংলাদেশ প্রথমে ব্যাট করতে নেমে ২৮ রানে ৪ উইকেট হারিয়ে বিপদে পড়ে যায়। সেই অবস্থায় পঞ্চম উইকেটে ৪৯ বলে ৫৩ রানের রেকর্ড জুটি গড়েন জাকের আলি অনিক ও মেহেদি হাসান। তাদের দায়িত্বশীল ব্যাটিং নিয় পাইলটন বলেন, ‘ব্যাটিংয়ে জুটিটা খুব গুরুত্বপূর্ণ ছিল। জাকের আলী অনিক এবং মেহেদীর যে জুটিটা ছিল। একটা সুন্দর, সম্মানজনক রানে নিয়ে গেছে। এটাই সহজ করে দিয়েছে। শুরু থেকে বোলাররা প্রত্যেকে ভালো বোলিং করে গেছে।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অবশেষে সিটি থেকে বার্সেলোনায় যাচ্ছেন বিশ্বকাপের সেরা খেলোয়াড়

বঙ্গোপসাগরে ফের নিম্নচাপ, ৪ বিভাগে ভারি বর্ষণের আভাস

সফটওয়্যার আপডেটে আইফোন নাকি পিক্সেল—কোন স্মার্টফোন এগিয়ে?

হুথিদের লক্ষ্য করে ইয়েমেন সরকারের হামলা

বিরোধীদল হয়েই আ.লীগের সমস্ত বৈশিষ্ট্য অর্জন করেছে জামায়াত: রাশেদ

প্রতি রাতে ৩০-৪০ ফিলিস্তিনিকে হত্যা করতে বললেন ইসরাইলি মন্ত্রী

সিনেমায় ৫১ বছর পূর্ণ করলেন রজনীকান্ত

ডলার দুর্বল হওয়ার প্রভাব স্বর্ণের দামে

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

১০

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

১১

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

১২

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

১৩

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

১৪

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

১৫

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

১৬

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

১৭

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১৮

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১৯

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

২০