Publisher
৪ মে ২০২৩, ৮:৩২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

“সিটি নির্বাচনগুলোতে দুর্নীতিবাজদেরকে প্রত্যাখান করুন”

নিজস্ব প্রতি‌বেদক: ইসলামী আন্দোলন বাংলাদেশ-এর মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ বলেছেন, চলমান দেশের পাঁচ সিটি কর্পোরেশন নির্বাচনে দুর্নীতিবাজদেরকে প্রত্যাখান করে যোগ্য দক্ষ ও আল্লাহভীরু মেয়র নির্বাচিত করতে হবে। দেশের মানুষ বর্তমান সরকারের দুঃশাসন থেকে মুক্তি পেতে চায়। কিন্তু বার বার ঘুরে ফিরে দুর্নীতিবাজরাই যদি ক্ষমতার মসনদে আসে তাহলে জাতির দুঃখ দুর্দশার অন্ত থাকবে না। এ জন্য রাজনীতিতে গুণগত ও আদর্শিক পরিবর্তন প্রয়োজন। ক্ষমতা হারানোর ভয়ে বর্তমান সরকার নির্বাচনব্যবস্থাকে ধ্বংস করে দিচ্ছে।

আজ বৃহস্পতিবার পুরানা পল্টনস্থ সংগঠনের কেন্দ্রীয় কার্যালয়ে ইসলামী আন্দোলন বাংলাদেশ এর নির্বাচন পরিচালনা কমিটির এ সভায় সভাপতির বক্তব্যে তিনি এসব কথা বলেন। এ সময় উপস্থিত ছিলেন দলের প্রেসিডিয়াম সদস্য অধ্যাপক আশরাফ আলী আকন, অধ্যাপক মাহবুবুর রহমান, যুগ্ম মহাসচিব ইঞ্জিনিয়ার আশরাফুল আলম, সহকারি মহাসচিব মাওলানা শেখ ফজলে বারী মাসউদ, কৃষিবিদ আফতাব উদ্দিন, মাওলানা আহমদ আবদুল কাইয়ূম, মাওলানা লোকমান হোসাইন জাফরী, আলহাজ্ব হারুন অর রশিদ, আলহাজ্ব আব্দুর রহমান, এডভোকেট শওকত আলী হাওলাদার, বীর মুক্তিযোদ্ধা আবুল কাশেম, জিএম রুহুল আমীন, আবুল কালাম আজাদ, মুফতী দেলাওয়ার হোসাইন সাকী, অধ্যাপক নাসির উদ্দিন খান, কেএম বেলাল হোসেন প্রমুখ।

নেতৃবৃন্দ বলেন, জনগণ তাঁদের ওপর আস্থা রাখতে পারছে না। ফলে দুঃশাসন প্রলম্বিত হচ্ছে। সরকারের ব্যর্থতা, দুর্নীতি ও অপশাসনের কারণে রাষ্ট্রের প্রতিটি প্রতিষ্ঠান অকার্যকর হয়ে পড়েছে। এটা দেশকে আবারও দুর্নীতিবাজদের শোষণের কালো অধ্যায়ে নিয়ে যাবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১০

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১১

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১২

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৩

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৪

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৫

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১৬

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১৭

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৮

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৯

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

২০