news desk
৫ জুন ২০২০, ৮:০৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে এক হাজার বোতল ফেনসিডিলসহ ৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি:  সিদ্ধিরগঞ্জে এক হাজার বোতল ফেনসিডিলসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ।

বৃহস্পতিবার রাতে সিদ্ধিরগঞ্জ থানার এসআই গৌতম তেওয়ারি ও এএসআই হেমায়েত উদ্দিন পিপিএম এর নেতৃত্বে অভিযান চালিয়ে এ মাদক ব্যবসায়ীদেরকে গ্রেফতার করা হয়।

এ সময় পুলিশ ৪টি প্লাস্টিকের বস্তায় বিশেষ কায়দায় লুকানো এক হাজার বোতল ফেনসিডিল উদ্ধার করা হয়। এই ফেনসিডিল গুলো ভারতীয় তৈরি লালমনিরহাট জেলার সীমান্ত এলাকা হইতে বিভিন্ন পরিবহনের মাধ্যমে এনে ঢাকা ও নারায়ণগঞ্জসহ আশেপাশের মাদক ব্যবসায়ীদের নিকট বিক্রি করতো বলে জানিয়েছে পুলিশ। শুক্রবার দুপুরে সিদ্ধিরগঞ্জ থানায় এক সংবাদ সম্মেলনে অতিরিক্ত পুলিশ সুপার (ক-অঞ্চল) মেহেদী ইমরান সিদ্দিকী এ তথ্য জানান।

এসময় উপস্থিত ছিলেন সিদ্ধিরগঞ্জ থানার অফিসার ইনচার্জ মোঃ কামরুল ফারুক, ইন্সপেক্টর (তদন্ত) আজিজুল হক, ইন্সপেক্টর (অপারেশন) মোঃ রুবেল হাওলাদার প্রমূ। পুলিশ জানান, বৃহস্পতিবার গভীর রাতে সিদ্ধিরগঞ্জ থানার মৌচাক মাদ্রাসা রোড এলাকায় শাফায়েত হোসেন চৌধুরীর বাড়ির ভাড়াটিয়া বাসায় অভিযান চালায় পুলিশ। এ সময় পুলিশ আশরাফ আলী (৩৯), মুক্তা (২৯) ও জায়েদুল ইসলামকে (২৫) গ্রেপ্তার করে। এ ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০