news desk
২১ মার্চ ২০২০, ৭:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সিদ্ধিরগঞ্জে করোনা ভাইরাস প্রতিরোধে পুলিশ-সাংবাদিক যৌথ উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ

সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি : নারায়ণগঞ্জের সিদ্ধিরগঞ্জে করোনা ভাইরাস থেকে রক্ষা পেতে জনসচেতনতা সৃষ্টির লক্ষ্যে পুলিশ-সাংবাদিক যৌথ উদ্যোগে পথসভা ও লিফলেট বিতরণ করা হয়েছে।

শনিবার (২১ মার্চ) দুপুরে সিদ্ধিরগঞ্জ পুল এলাকায় পথচারীদেরকে নিয়ে এ পথসভা ও তাদের মাঝে লিফলেট বিতরণ করা হয়।

এসময় সবাইকে করোনা ভাইরাস সম্পর্কে ভয় না পেয়ে সচেতন ও সতর্ক থাকার আহ্বান জানানো হয়। সবাইকে জনসমাগম এরিয়ে চলার জন্য এবং দিনে কয়েকবার সাবান অথবা হ্যান্ডওয়াশ দিয়ে হাত ধোয়ার পরামর্শ দেওয়া হয়। পাশাপাশি সকলকে নিয়মিত নামাজ আদায় করার জন্য অনুরোধ জানানো হয়। এছাড়াও এ মহামারীর মধ্যে নিত্যপ্রয়োজনীয় পন্যসামগ্রীর দাম বৃদ্ধি করে যাতে জনসাধারনের কাছ থেকে অতিরিক্ত মূল্য হাতিয়ে না নেওয়া হয় সে ব্যাপারেও সকলকে সতর্ক করা হয়। সে লক্ষ্যে সিদ্ধিধরগঞ্জের ১০টি ওয়ার্ডে সচেতসতার লক্ষ্যে থানা কর্তৃপক্ষের উদ্যোগে মাইকিংয়ে প্রচারনা চালানো হচ্ছে।

এসময় সিদ্ধিরগঞ্জ থানা পুলিশের পক্ষে ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কামরুল ফারুক, পরিদর্শক (অপারেশন) রুবেল হাওলাদার, উপ-পরিদর্শক রফিক মৃধা, সহকারী উপ-পরিদর্শক মোমেনসহ পুলিশ সদস্যগণ। সাংবাদিকদের মধ্যে উপস্থিত ছিলেন, নিউনেশন পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি ও নারায়ণগঞ্জ প্রেসক্লাবের স্থায়ী সদস্য এড. মনির হোসেন, দৈনিক ভোরের ডাক পত্রিকার নারায়ণগঞ্জ প্রতিনিধি মোশতাক আহমেদ শাওন, এশিয়ান টিভির নারায়ণগঞ্জ প্রতিনিধি হাবিবুর রহমান. দৈনিক স্বাধীন বাংলাদেশ পত্রিকার ব্যবস্তাপনা সম্পাদক ও চ্যানেল এস নারায়ণগঞ্জ প্রতিনিধি মোঃ সোহেল রানা, দৈনিক আমাদের অর্থনীতির নারায়ণগঞ্জ প্রতিনিধি মনজুর আহমেদ অনিক, দৈনিক নবচেতনার নারায়ণগঞ্জ প্রতিনিধি মো: আল আমিন, , দৈনিক জবাবদিহির নারায়ণগঞ্জ প্রতিনিধি মো: সোহেল গাজী, বিসনেস বাংলাদেশের নারায়ণগঞ্জ প্রতিনিধি এসকে মাসুদ রানা, দৈনিক বাংলাদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি এমএ শাহীন, দৈনিক দেশ রূপান্তর পত্রিকার সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি মো: সোহেল, ডেইলি আওয়ার টাইম পত্রিকার সদর উপজেলা প্রতিনিধি অপু রহমান, দৈনিক স্বদেশ প্রতিদিনের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি খায়রুল হাসান, ঢাকা টাইমসের সিদ্ধিরগঞ্জ প্রতিনিধি আলাউদ্দিন, আলোকিত শীতলক্ষ্যার সম্পাদক তোফাজ্জল হোসেন মায়া, বাংলাদেশ সমাচারের ফারুক হোসেন, দৈনিক ডেসটিনির আরিফ হোসেন, অনলাইন পোর্টালের সাংবাদিক আহসানুল হাবিব সোহাগ ও ফটো সাংবাদিক কাজী আলমাসসহ প্রমূখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০