news desk
২৩ ফেব্রুয়ারী ২০২১, ৫:৫৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সুপ্রিম কোর্টে সাবেক এসআই নবী উল্লাহর সাজা বহাল

চট্টগ্রামের বায়েজিদ বোস্তামি থানার সাবেক উপ-পরিদর্শক (এসআই) মো. নবী উল্লাহর ঘুষ গ্রহণের মামলায় এক বছরের দণ্ড বহাল রেখেছেন সুপ্রিম কোর্টের আপিল বিভাগ।দণ্ডের বিরুদ্ধে নবী উল্লাহর করা আবেদন খারিজ করে প্রধান বিচারপতি সৈয়দ মাহমুদ হোসেনের নেতৃত্বে আপিল বিভাগ গত সোমবার (২২ ফেব্রুয়ারি) এ রায় দেন।
আদালতে নবী উল্লাহর পক্ষে আইনজীবী ছিলেন অ্যাডভোকেট সাঈদ আহমেদ রাজা। দুদকের পক্ষে ছিলেন আইনজীবী আসিফ হোসেন।
পরে দুদকের আইনজীবী আসিফ হোসেন জানান, অবৈধ দখল থেকে সম্পত্তি উদ্ধারের কথা বলে ২০০৮ সালের ৮ সেপ্টেম্বর চট্টগ্রামের জালালাবাদ এলাকায় কেয়া কবির নামে এক মহিলার কাছ থেকে ঘুষ হিসেবে ২০ হাজার টাকা ও একটি মোটর সাইকেল নেন বায়েজিদ থানার তৎকালীন এসআই নবী উল্লাহ। খবর পেয়ে ওইদিনই দুদকের কর্মকর্তারা নবী উল্লাহকে হাতেনাতে গ্রেপ্তার করেন। বিচার শেষে এ মামলায় ২০১২ সালের ২৬ ফেব্রুয়ারি চট্টগ্রামের বিভাগীয় বিশেষ জজ আদালত রায় ঘোষণা করেন। রায়ে দুই ধারায় দুই বছরের দণ্ড দেন। পাশাপাশি অর্থদণ্ডও করেন। তবে দুই দণ্ড একসাথে চলবে বলে রায় দেন। সেই অনুসারে তার দণ্ড এক বছর।
পরে তিনি হাইকোর্টে আপিল করেন। যা খারিজ হয়ে যায়। এর বিরুদ্ধে নবী উল্লাহ আপিল বিভাগের দ্বারস্থ হন। শুনানি শেষে আপিল বিভাগ তার আবেদন খারিজ করে দেন বলে জানান আইনজীবী আসিফ হোসেন।
তবে নবী উল্লাহর আইনজীবী জানিয়েছেন, এই রায় পুনর্বিবেচনার জন্য রিভিউ আবেদন করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০