Ritesh Beghi
২৪ মে ২০২৬, ১০:২৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সুর নরম করে ট্রাম্প বললেন, চুক্তিতে তাড়াহুড়ো নয়

ইরানের সঙ্গে চুক্তি করার জন্য যুক্তরাষ্ট্র কোনও ধরনের তাড়াহুড়ো করবে না বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রোববার নিজের সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ স্যোশালে দেওয়া এক পোস্টে এই তথ্য জানিয়েছেন তিনি।

একই সঙ্গে চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত ও স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত ইরানের ওপর যুক্তরাষ্ট্রের আরোপিত নৌ অবরোধ পূর্ণ শক্তিতে বহাল থাকবে বলেও ঘোষণা দিয়েছেন ডোনাল্ড  ট্রাম্প। তার এই বক্তব্য শনিবার করা এক পোস্টের তুলনায় বেশ সংযত বলে মনে করেছেন বিশ্লেষকরা। শনিবার এক পোস্টে তিনি বলেছিলেন, ইরানের সঙ্গে চুক্তি ‌‘‘মোটামুটি চূড়ান্ত’’ হয়ে গেছে।

রোববার দেওয়া পোস্টের শুরুতেই ২০১৫ সালের ছয় বিশ্ব শক্তির দেশগুলোর সঙ্গে ইরানের পারমাণবিক চুক্তির তুলনা টানেন ডোনাল্ড ট্রাম্প। ওই চুক্তিকে তিনি ‘যুক্তরাষ্ট্রের ইতিহাসের অন্যতম নিকৃষ্ট চুক্তি’ এবং ‘ইরানের পারমাণবিক অস্ত্র তৈরির সরাসরি পথ’ বলে অভিহিত করেন তিনি।

তিনি বলেছেন, তার প্রশাসনের পক্ষ থেকে যে চুক্তিটি নিয়ে আলোচনা চলছে, তা ‘ঠিক এর বিপরীত।’

ট্রুথ সোশ্যালে ট্রাম্প লিখেছেন, আলোচনা সুশৃঙ্খল ও গঠনমূলক উপায়ে এগিয়ে চলেছে এবং আমি আমার প্রতিনিধিদের চুক্তি করার জন্য তাড়াহুড়ো না করতে বলেছি। কারণ সময় এখন আমাদের পক্ষে।

তিনি বলেছেন, ‘‘চুক্তি সম্পন্ন, প্রত্যয়িত এবং স্বাক্ষরিত না হওয়া পর্যন্ত অবরোধ পূর্ণ শক্তিতে কার্যকর থাকবে। উভয় পক্ষকেই পর্যাপ্ত সময় নিতে এবং এটি সঠিকভাবে সম্পন্ন করতে হবে। কোনও ভুল করা যাবে না!’’

মার্কিন এই প্রেসিডেন্ট বলেন, যুক্তরাষ্ট্র ও ইরানের সম্পর্ক ‘‘অনেক বেশি পেশাদার এবং ফলপ্রসূ হয়ে উঠছে।’’ তবে ইরানের উদ্দেশে চূড়ান্ত সতর্কবার্তা পুনর্ব্যক্ত করে তিনি বলেছেন, ‘‘তাদের অবশ্যই বুঝতে হবে, তারা কোনও পারমাণবিক অস্ত্র কিংবা বোমা তৈরি অথবা সংগ্রহ করতে পারবে না।’’

ট্রুথ স্যোশাল পোস্টের শেষের দিকে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সমর্থন ও সহযোগিতার জন্য ধন্যবাদ জানিয়েছেন ট্রাম্প। একই সঙ্গে তিনি নতুন একটি প্রস্তাব তুলে ধরে বলেছেন, আঞ্চলিক যে দেশগুলো এখনও আব্রাহাম চুক্তিতে যোগ দেয়নি, তাদের এতে যোগ দেওয়া উচিত। সম্ভবত ইরানও এতে যোগ দিতে চাইতে পারে।

গত ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইসরায়েল ইরানে হামলা চালায়। হামলায় দেশটির সর্বোচ্চ নেতাসহ শীর্ষ ইরানি কর্মকর্তারা নিহত হন। এর জবাবে ইরান ইসরায়েল এবং পারস্য উপসাগরীয় মার্কিন মিত্রদের ওপর পাল্টা হামলা চালায় এবং হরমুজ প্রণালি বন্ধ করে দেয়।

পরবর্তীতে পাকিস্তানের মধ্যস্থতায় গত ৮ এপ্রিল একটি যুদ্ধবিরতি কার্যকর হয় এবং পরে ট্রাম্প এর মেয়াদ অনির্দিষ্টকালের জন্য বাড়িয়ে দেন।

সূত্র: এএফপি।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিদ্ধিরগঞ্জে গৃহবধূর রহস্যজনক মৃত্যু, স্বামী পলাতক

গ্রেফতারি পরোয়ানা উপেক্ষা করে ওয়াশিংটনের পথে নেতানিয়াহু

দেশে ফের বাড়ল স্বর্ণের দাম

হাসিনা-আজিজ-বেনজীরসহ আসামির তালিকায় ‘হেভিওয়েট’ ৪১ জন

আদালতে রাষ্ট্রপতির বিরুদ্ধে মামলা করা যায় না : স্বরাষ্ট্রমন্ত্রী

ইয়ামিন হত্যা : সাবেক এমপি সাইফুলসহ ১৯ জনের বিরুদ্ধে অভিযোগ দাখিল

স্যাডি সিঙ্কের চরিত্র নিয়ে কৌতূহল

শিক্ষামন্ত্রীর পদত্যাগের পর কেন কান ধরে উঠবস করলেন সোনাক্ষী?

‘সেনাসদর নির্বাচনি পর্ষদ-২০২৬’ উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ইনফান্তিনোকে এবার জাতিসংঘ মহাসচিব বানাতে চান ট্রাম্প

১০

সাভারে কেমিক্যাল কারখানায় আগুন, ফায়ার ফাইটারসহ আহত ৫

১১

ইরানে হামলা বন্ধ করেছে যুক্তরাষ্ট্র

১২

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

১৩

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

১৪

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

১৫

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

১৬

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

১৭

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

১৮

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

১৯

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

২০