news desk
১৬ জুলাই ২০২১, ৩:৫৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ের মেঘনায় নৌযানে চাঁদাবাজি, শ্রমিকদের মারধর

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মেঘনা নদীতে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) নামে নৌযানে চাঁদাবাজি ও নৌশ্রমিকদের মারধরের অভিযোগ উঠেছে। এ ঘটনায় নৌযানশ্রমিকদের পক্ষে সোনারগাঁ থানায় অভিযোগ দেয়া হলেও কোন ধরনের ব্যবস্থা নিতে দেখা যায়নি।

অভিযোগসূত্রে জানা যায়, মুন্সিগঞ্জের গজারিয়া উপজেলার বেঙ্গল শিপইয়ার্ড থেকে নারায়ণগঞ্জের বারদি ইউনিয়নের বেঙ্গল সিমেন্ট কারখানা পর্যন্ত বাল্কহেডসহ নৌযানের বার্দিং চার্জসহ মালামাল কারখানায় উঠানো ও নামানোর শুল্ক আদায়ের জন্য ২০২১-২২ অর্থবছরে সোনারগাঁ উপজেলার সাহাপুর গ্রামের গাজী মাহবুব নামের এক ব্যক্তিকে ৩২ লাখ টাকায় ইজারা দেয় বিআইডব্লিউটিএ। এরপর ইজারাদার গাজী মাহবুবের লোকজন মেঘনা নদীতে পাঁচটি ট্রলার দিয়ে নিয়মিত সিলেট ও সুনামগঞ্জ থেকে যেসব নৌযান সোনারগাঁর মেঘনা নদী ব্যবহার করে ঢাকা- নারায়ণগঞ্জ, মোংলা নৌবন্দর, চট্টগ্রাম, চাঁদপুর, মুন্সিগঞ্জসহ বিভিন্ন এলাকায় বালু, পাথর, কয়লাসহ বিভিন্ন পণ্য পরিবহন করে তাঁদের মাঝ নদীতে থামিয়ে প্রতিটি নৌযান থেকে ১ হাজার থেকে শুরু করে ৩ হাজার টাকা পর্যন্ত আদায় করছেন।

এ ছাড়া মেঘনাঘাট এলাকায় যেসব শিল্পকারখানায় পণ্যবাহী নৌযান মালামাল উঠানো ও নামানোর কাজ করছে, তাদের কাছ থেকে ১ হাজার ৮০০ টাকা থেকে শুরু করে ২ হাজার ৫০০ টাকা আদায় করা হচ্ছে। অথচ বিআইডব্লিউটিএর শুল্ক আদায়ের সরকারি ফি ৫০০ টন পর্যন্ত ২০০ টাকা। মেঘনা নদীতে গিয়ে দেখা যায়, কয়েকটি ইঞ্জিনচালিত ট্রলার নিয়ে ইজাদারের ভাতিজা ও তার লোকজন মাঝ নদীতে বিভিন্ন নৌযান থামিয়ে চাঁদা আদায় করছেন।

সোনারগাঁ উপজেলা নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের নেতা আজগর আলী ও শাহপরান বলেন, কোন প্রকার টেন্ডার ছাড়াই এই গুরুত্বপূর্ণ ঘাট পয়েন্টটি মোটা অংকের টাকার বিনিময়ে যুগ্ম পরিচালক মাসুদ কামাল সন্ত্রাসী শওকত গ্রুপকে ইজারা পাইয়ে দেয়। নৌযান থামিয়ে অব্যাহত চাঁদাবাজি ও শ্রমিকদের মারধর করার অভিযোগ এনে আমরা আজ (গত ৪ জুলাই) থানায় লিখিত অভিযোগ দিয়েছি। জেলা প্রশাসক ও পুলিশ সুপার বরাবর অভিযোগ দিয়ে পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে চাঁদাবাজ ও নৌ সন্ত্রাসীদের কাউকে গ্রেফতারে কোন পদক্ষেপ না নেয়ায় আমরা নঊ শ্রমিকরা হতাশা ব্যক্ত করছি এবং এই ব্যাপারে মাননীয় প্রধান্মন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

ইজারাদার গাজী মাহবুব বলেন, বৈদ্যেরবাজার খেয়াঘাট ও মেঘনা নদীর সরকারি শুল্ক আদায়ের ইজাদা নেয়ার বিষয়ে আমি কিছুই জানতাম না। আমার ভাতিজা শওকত সব জানে। শওকতই বর্তমানে তার লোকজন দিয়ে বার্দিং চার্জ আদায় করাচ্ছে। আমার বিরুদ্ধে বাড়তি টাকা নেওয়ার অভিযোগ সত্য নয়।

বৈদ্যেরবাজার নৌ পুলিশ ইনচার্জ আব্দুর রব এই বিষয়ে জানান, মেঘনা নদীতে অতিরিক্ত চাঁদা আদায় কালে মারধরের কোন ঘটনা আমার জানা নেই। চাঁদা কত আদায় করছে এই বিষয় টা তদারকি করে বিআইডব্লিউটিএ, আমরা শুধু আদায়ের পর রশিদ দিচ্ছে কিনা তা নিশ্চিত করি। তবে কেউ অন্যায় ভাবে চাঁদা আদায় কালে মারধর ও হামলার অভিযোগ করলে আমরা ব্যবস্থা নিবো।

সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ হাফিজুর রহমান জানান, নদীতে চাঁদাবাজি হচ্ছে বলে অভিযোগ পেয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০