news desk
৯ এপ্রিল ২০২১, ৯:৩০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ে আরো ৩ হেফাজত কর্মী গ্রেফতার

 

সোনারগাঁও সংবাদদাতাঃ
সোনারগাঁও উপজেলার রয়েল রিসোর্টে সহিংসতার মামলায় হেফাজতে ইসলামের নেতাসহ আরো তিনজনকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ। এ নিয়ে গত ৩ দিনে এ মামলায় ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

শুক্রবার (৯ এপ্রিল) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। তারা হলেন- নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি সোহাগ রনি হত্যাচেষ্টার মূল পরিকল্পনাকারী হেফাজতে ইসলামের নেতা খালেদ সাইফুল্লাহ সাইফ, হেফাজতে ইসলামের কর্মী কাজী সমির ও অহিদ।

উল্লেখ্য যে, বুধবার ও বৃহস্পতিবার রয়েল রিসোর্টে হামলা, উপজেলা যুবলীগ ও ছাত্রলীগ নেতার বাড়ি ভাঙচুর ও পুলিশকে দায়িত্ব পালনে বাধা দেয়ার ঘটনায় পৃথক তিনটি মামলায় এজাহারভুক্ত ১২ জনকে গ্রেফতার করে পুলিশ। তাদের মধ্যে সাতজন হেফাজতে ইসলামের সক্রিয় কর্মী বলে জানায় পুলিশ।

সোনারগাঁও থানার অফিসার ইনচার্জ মো. হাফিজুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, সিসিটিভির ফুটেজ দেখে আসামিদের শনাক্ত করে গ্রেফতার করা হচ্ছে। এখন পর্যন্ত ১৫ জনকে গ্রেফতার করা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০