news desk
৬ সেপ্টেম্বর ২০২০, ৫:১৭ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ে এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যা

সোোনারগাঁও নারায়ণগঞ্জ প্রতিনিধিঃঃ

ঋণের কিস্তির টাকা আদায় করতে গিয়ে অস্ত্রের আঘাতে সাজিদুর রহমান নামের এক এনজিও কর্মকর্তাকে গলা কেটে হত্যা করা হয়েছে। রোববার (৬ সেপ্টেম্বর) দুপুরে নারায়ণগঞ্জের সোনারগাঁও উপজেলার বারদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া গ্রামে এ ঘটনা ঘটে। ঘটনার পর থেকে বাড়ির লোকজন পলাতক রয়েছে।
এদিকে হত্যাকাণ্ডের খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে এবং ক্রাইম সিনের সদস্যরা লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠিয়েছেন।
পুলিশ ও এলাকাবাসী জানায়, উপজেলার বারদী ইউনিয়নের মিস্ত্রিপাড়া এলাকার শামসুদ্দিনের ছেলে হান্নানের স্ত্রী শারমিন আক্তার ‘ব্যুরো বাংলাদেশ’ এর বারদী শাখা থেকে ৫০ হাজার টাকা ঋণ গ্রহণ করে। এ থেকে প্রতি সপ্তাহে ১ হাজার ২৫০ টাকা করে ঋণ পরিশোধ করেন শারমিন আক্তার। রোববার দুপুরে ওই কিস্তির টাকা আদায় করতে ব্যুরো বাংলাদেশ এনজিওর প্রেগ্রাম অর্গানাইজার সাজিদুর রহমান হান্নানের বাড়ি যান। পরে হান্নানের ঘরে তার গলাকাটা লাশ দেখে এলাকাবাসী পুলিশকে খবর দেয়।
ব্যুরো বাংলাদেশের বারদী শাখার হিসাবরক্ষক মামুন অর রশিদ জানান, নিহত সাজিদুর রহমান টাঙ্গাইল সদর উপজেলার মীরপুর গ্রামের মৃত আব্দুস সাত্তারের ছেলে। দুপুর ১২টার দিকে একটি কেন্দ্রের টাকা উঠিয়ে অফিসে জমা দিয়ে বারদী কেন্দ্রের টাকা তুলতে যান এবং খবর পান হত্যাকাণ্ডের শিকার হন। তবে, কি কারণে হত্যাকাণ্ডের ঘটনা ঘটল।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, তদন্তের পরই হত্যাকাণ্ড বিষয়ে বিস্তারিত বলা যাবে। বিকেলে লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০