news desk
১০ মার্চ ২০২১, ১০:৪৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ে ডিজিটাল পেপার মিলের শ্রমিকদের বেতন ছিনতাই

নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলায় মধ্য রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে ডিজিটাল পেপার মিলের শ্রমিকদের বেতন ছিনতাই করে নিয়ে গেছে দুর্বৃত্তরা।

মঙ্গলবার (৯ মার্চ) রাত ২ টায় সোনারগাঁ উপজেলার পিরোজপুর এলাকায় মুন্সীগঞ্জের গজারিয়া থানার ছোট রায়পাড়া এলাকায় অবস্থিত ডিজিটাল পেপার মিলের সিনিয়র ম্যানেজার দীপক কুমার সরকার (৩৯), এডমিন মো. রিপন (৩৭) ও প্রাইভেট কারের ড্রাইভার আনোয়ার হোসেন (২৪) কে পিটিয়ে গাড়িতে থাকা শ্রমিকদের বেতন ৮ লক্ষ ৭০ হাজার টাকা ছিনতান করে নেয় ছিনতাই কারীরা।

এ ঘটনায় ডিজিটাল পেপার মিলের সিনিয়র ম্যানেজার দীপক কুমার সরকার নিজে বাদী হয়ে রাতেই সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ ও সোনারগাঁ থানা পুলিশ সূত্রে জানা যায়, ডিজিটাল পেপার মিলের ঢাকাস্থ হেড অফিস থেকে রাত ২টার সময় সোনারগাঁয়ের পিরোজপুরে হিরাঝিল হোটেলের সামনে গেলে একদল যুবক অস্ত্রের মুখে আমাদের গাড়ি থামিয়ে গাড়ির গ্লাস ভাংচুর করে এবং সিনিয়র ম্যানেজার দীপক কুমার সরকার (৩৯), এডমিন মো. রিপন (৩৭) ও প্রাইভেট কারের ড্রাইভার আনোয়ার হোসেনকে এলোপাথাড়ি ভাবে দেশীয় অস্ত্র দিয়ে মারধর করে। মুহুর্তের মধ্যে আমাদের সাথে থাকা শ্রমিকদের বেতন বাবদ ৮ লক্ষ ৭০ হাজার টাকা, ল্যাপটপ ও মোবাইল ফোল গুলো ছিনিয়ে নেয়।

এ বিষয়ে সোনারগাঁ থানার অফিসার ইনচার্জ রফিকুল ইসলাম জানান, অজ্ঞাতনামা ছিনতাই কারিদের নামে একটি মামলা হয়েছে। ঘটনার পরই ঐ এলাকায় অভিযান চালিয়ে সন্দেহভাজন ৩জন কে গ্রেফতার করা হয়েছে। মহাসড়কের ছিনতাই ঠেকাতে আমাদের অভিযান অব্যাহত রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০