news desk
৮ মার্চ ২০২১, ৭:৩৪ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

সোনারগাঁওয়ে মুকুলসহ ৬০টি লিচু গাছ কেটে দিয়েছে দূর্বত্তরা

বাংলাদেশে সুস্বাদু রসালো ফলের মধ্যে অন্যতম হচ্ছে লিচু। দেশে সর্বপ্রথম লিচু পাওয়া যায় নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে। আর সেই সোনারগাঁওয়েই পূর্ব শত্রুতার জের ধরে রাতের আধারে কে বা কারা মুকুলসহ ৬০টি লিচু গাছ কেটে দেয়ার অভিযোগ পাওয়া গেছে।

শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) রাতের কোন এক সময় পূর্ব শত্রুতার জের ধরে উপজেলার হামছাদী উত্তরপাড়ায় ভিরু বাবুর বাড়ির পাশে ৯২ শতাংশ পৈত্রিক সম্পত্তিতে প্রবাসী হাফিজ মোল্লার ছেলে মিজানুর রহমানের গড়ে তোলা একটি লিচু বাগানের ৬০টি লিছু গাছ কে বা কারা অজ্ঞাতনামা দুর্বৃত্তরা কেটে গাছ গুলো পাশের পুকুরে ফেলে গেছে।

এ ব্যাপারে মিজানুর রহমান বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি অভিযোগ দায়ের করেন। তিনি জানান, আমার লিচু বাগানের গাছ গুলোতে পর্যাপ্ত পরিমানে মুকুল ধরেছিলো। আমার ও আমারত চাচা মো. মাসুদ মোল্লার বাগান দুটি থেকে মুকুল দেয়া ৬০টি গাছ কেটে ফেলে আমাদের প্রায় ৪ লক্ষ টাকার ক্ষতি সাধন করে।
ক্ষতিগ্রস্ত মিজানুর রহমানের চাচা আহসানউল্লাহ মোল্লা জানান, এলাকার বাহাউদ্দিনের দুই ছেলে সাদ্দাম (২৩) ও লাদেন (২১) দীর্ঘদিন যাবত বিভিন্ন ভাবে আমার ভাতিজা মিজানের ক্ষতি করার জন্য পিছনে লেগে আছে। তারা আমাকে কিছুদিন আগে হুমকি দিয়েছিল বাগান কেটে ফেলে দিবে। আমার সাথে গতকালও এই বিষয়ে স্বীকারোক্তি মূলক ভাবে কথা বলে সাদ্দাম ও লাদেন বলে, পারলে কিছু করিস।
অভিযোগের তদন্তকারী কর্মকর্তা সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এআই) আরিফ হাওলাদার জানান, ঘটনাটি গভীর রাতে ঘটেছে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে এলাকাবাসী এই ঘটনায় জড়িত দুর্বৃত্তদের সম্পর্কে কোন তথ্য দিতে পারেনি। তবে তদন্ত চলছে খুব শীঘ্রই ঘটনায় জড়িতদের আইনের আওতায় আনা হবে।

আনিসুর রহমান সজীব
প্রতিবেদক

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০