news desk
২২ ডিসেম্বর ২০১৯, ১:১৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

হত্যার ২দিন পর মিলেছে ধর্ষিতা সাদিয়ার পরিচয়


প্রাইমটিভি অনলাইন(বাংলা) ঃ রাজধানী ঢাকার দক্ষিন কেরানীঞ্জের বেয়ারা এলাকায় ধর্ষনের পর হত্যার অভিযোগে ২দিন পরে নিহত শিশুর পরিচয় মিলেছে। নিহত হতভাগীর নাম সাদিয়া আকতার ,বয়স ১০ বছর।পিতার নাম রফিকুল ইসলাম।নিহত সাদিয়ার পরিবার ঢাকার পূর্ব রামপুরা ২৪৮/৭ টিভি লিংক রোডের একটি ভাড়া বাসায় থাকতো।তার গ্রামের বাড়ী পিরোজপুর জেলার মঠবাড়িয়া থানার ঘটিচোরা গ্রামে।
নিহত সাদিয়ার বাবা জানান,গত শুক্রবার রাতে সে নানার বাসায় যাওয়ার কথা বলে আর বাসায় ফেরেনি। অনেক খোঁজাখুঁজির পর তারা শনিবার জানতে পারে ঢাকার দক্ষিন কেরানীগঞ্জের তেঘরিয়া ইউনিয়নের বেয়ারা এলাকায় একটি অজ্ঞাত কন্যা শিশুর লাশ পাওয়া গেছে,এমন সংবাদ পেয়ে সেখানে গিয়ে সাদিয়ার মরদেহ শনাক্ত করি।পরিবারের অভিযোগ রামপুরা এলাকার ইন্টারনেট কর্মচারী সূভ (১৯)নামের এক যুবক জোর করে তুলে নিয়ে সাদিয়াকে ধর্ষনের পর হত্যা করা হয়েছে।

এর আগে শনিবার দুপুরে, দক্ষিণ কেরানীগঞ্জের বেয়ারা মুসলিম নগর এলাকা থেকে ওই শিশুটির মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার রহস্য উদঘাটনে আলামত সংগ্রহ করেছে সিআইডির ক্রাইম টিম।

নরম ঘাসের উপর ছোট্ট নিথর রক্তমাখা দেহটা দেখে উৎকণ্ঠা-উদ্বেগ এলাকাবাসীর চোখেমুখে। গত কয়েক দশকেও এমন পৈশাচিক ঘটনা দেখেনি তারা। হৃদয় বিদারক এ ঘটনার দৃষ্টান্তমূলক বিচার চান এলাকাবাসী।

ঘটনাস্থল পরিদর্শন শেষে ঢাকা জেলার পুলিশ সুপার মারুফ হোসেন সরদার বলেছেন, ধারণা করা হচ্ছে ধর্ষণের পর শিশুটিকে হত্যা করা হয়েছে। ঘটনার রহস্য উদঘাটন করে শিগগিরই দোষীদের আইনের আওতায় আনা হবে বলেও জানান তিনি।

এদিকে শনিবারই ঘটনাস্থল থেকে ঘাতকের রক্তমাখা জামাসহ বিভিন্ন আলামত সংগ্রহ করেছে সিআইডি ও লাশ ময়না তদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকের কলেজ মর্গে প্রেরন করে।

এ ব্যপারে রামপুরা থানার এস আই মুকুল জানান,হত্যার অভিযোগে সন্দেহভাজন ২ জনকে জিজ্ঞাসাবাদের জন্য থানায় আনা হয়েছে। কেরানীগঞ্জ দক্ষিন থানার এসআই সাক্রাতুল জানান থানায় একটি হত্যা মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০