news desk
৬ জুন ২০২০, ১০:৫১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবাসহ ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করেছে র‌্যাব

হবিগঞ্জ প্রতিনিধি:: হবিগঞ্জে বিপুল পরিমাণ ইয়াবা ট্যাবলেনটসহ মো. আবু সাঈদ সোহাগ নামে এক ছাত্রলীগ নেতাকে গ্রেফতার করেছে র‌্যাব-৯। এ সময় তার কাছ থেকে ৫২০ পিস ইয়াবা, মোটরসাইকেল, মোবাইল ও নগদ টাকা উদ্ধার করা হয়।
আটককৃত সোহাগ হবিগঞ্জ সদর উপজেলার পইল ইউনিয়ন ছাত্রলীগের আহবায়ক ও তারুণ্যের আলো সামাজিক সংগঠনের সাংগঠনিক সম্পাদক।র‌্যাব-৯ এর মিডিয়া অফিসার এএসপি ওবাইন জানান- শুক্রবার ৫ জুন সন্ধ্যা ৬টায় চুনারুঘাট উপজেলার আসামপাড়া এলাকায় কয়েকজন মাদক ব্যবসায়ি ইয়াবা পাচার করছে বলে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালায় র‌্যাব-৯ এর একটি অভিযানিক দল।

এ সময় সেখান থেকে মাদক ব্যবসায়ি ছাত্রলীগ নেতা সোহাগকে আটক করে র‌্যাব। পরে তার দেহ তল্লাশী করে ৫২০ পিস ইয়াবা পাওয়া যায়। এ সময় র‌্যাব তার কাছ থেকে একটি মোটরসাইকেল, ২টি মোবাইল ও নগদ টাকা উদ্ধার করে। সে একজন পেশাধার মাদক ব্যবসায়ি বলে জানায় র‌্যাব। এদিকে, শনিবার ভোররাতে র‌্যাব তাকে চুনারুঘাট থানায় হস্তান্তর করে।

এ ব্যাপারে চুনারুঘাট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ নাজমুল হক জানান- ছাত্রলীগ নেতা সোহাগকে কারাগারের প্রেরণের প্রক্রিয়া চলছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০