Publisher
১৮ এপ্রিল ২০২১, ৬:৪৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২০২২ সালে হবে বিশ্বকাপ,দেখতে যাওয়া সবাইকে টিকা দিবে কাতার

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের নভেম্বর-ডিসেম্বরে হবে বিশ্বকাপ। তবে করোনাভাইরাস বিশ্বজুড়ে যেভাবে থাবা বসিয়ে রেখেছে, তাতে শঙ্কা তৈরি হয়েছে কাতার বিশ্বকাপ ঘিরেও। বিশ্বকাপের মঞ্চে দর্শকহীন গ্যালারি, ভাবা যায় না! আয়োজক কাতারও সেই চিন্তা করতে পারছে না। তাই করোনাভাইরাসমুক্ত একটি বিশ্বকাপ আয়োজনের পরিকল্পনা তাদের। যে পরিকল্পনার অংশ হিসেবে বিশ্বকাপ দেখতে যাওয়া সবাইকে করোনার টিকার আওতায় আনার কাজ শুরু করেছে তারা।

কাতারের রাষ্ট্রীয় সংবাদ সংস্থা কিউএনর বরাত দিয়ে খবরটি ছেপেছে রয়টার্স। যেখানে কাতারের পররাষ্ট্র মন্ত্রী শেখ মোহাম্মদ বিন আব্দুলরহমান আল-থানি জানিয়েছেন, বিশ্বকাপ আয়োজনে প্রস্তুত কাতার এবং সেটি দর্শকদের নিয়েই। আর এ লক্ষ্যে বিশ্বকাপ দেখতে আসা সবাইকে করোনার টিকা সরবরাহ করার কাজ করছে দেশটি।

‘বিশ্বকাপ দেখতে আসা সব দর্শককে টিকার আওতার মধ্যে আনার কাজ চলছে। আশা করছি, আমরা কোভিডমুক্ত ইভেন্ট আয়োজন করতে পারবো।’- বলেছেন আল থানি, যিনি আবার একই সঙ্গে কাতারের ডেপুটি প্রধানমন্ত্রীর দায়িত্বেও আছেন।

গত ফেব্রুয়ারিতে অবশ্য ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো অন্যরকম ইঙ্গিত দিয়েছিলেন। তিনি জানিয়েছিলেন, ২০২২ কাতার বিশ্বকাপ হতে পারে দর্শকশূন্য স্টেডিয়ামে। তবে আয়োজক কাতার দর্শক নিয়ে সফল বিশ্বকাপ আয়োজনের ব্যাপারে আশাবাদী। আল-থানি আরও জানিয়েছেন, তার বিশ্বাস ২০২২ বিশ্বকাপ হতে যাচ্ছে কার্বন-মুক্ত প্রথম কোনও বৈশ্বিক প্রতিযোগিতা।

২০২০ সালে বৈশ্বিক অনেক ক্রীড়া প্রতিযোগিতা স্থগিত হয়ে যায় করোনাভাইরাসের কারণে। সেই প্রতিযোগিতাগুলো এ বছর নিয়ে আসা হলেও বিশ্বজুড়ে নতুন করে করোনা হানা দেওয়ায় আবার তৈরি হয়েছে অনিশ্চয়তা। ক্রীড়ার সবচেয়ে বড় প্রতিযোগিতা অলিম্পিক গত বছর হওয়ার কথা ছিল টোকিওতে। সেটি এ বছর নিয়ে এলেও শঙ্কা যায়নি। কাতার বিশ্বকাপ নিয়েও আছে শঙ্কা, যদিও আয়োজক দেশটি নির্ধারিত সময়ে দর্শকদের নিয়েই করতে যায় বিশ্বকাপ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০