ঢাকা ১২:৩৮ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬, ৫ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ

২০২৮ সাল পর্যন্ত ফ্লিকের সঙ্গে বার্সার নতুন চুক্তি

অনলাইন ডেস্ক
  • আপডেট সময় : ১১:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬
  • / 2

কোচ হান্সি ফ্লিকের সঙ্গে চুক্তি বাড়াবে বার্সেলোনা এমনটা আগেই জানা ছিল। এবার আনুষ্ঠানিকভাবে ঘোষণাটা দিয়েই ফেলল ক্লাব। ২০২৮ সাল পর্যন্ত কাতালান ক্লাবটির দায়িত্বে থাকবেন এই জার্মান কোচ।

টানা দুই মৌসুমে বার্সাকে লা লিগা জিতিয়েছেন ফ্লিক। নতুন চুক্তি অনুযায়ী, ২০২৮ সালের পর ভবিষ্যতে আরও এক বছর মেয়াদ বাড়ানোর সুযোগও রাখা হয়েছে।

আগের চুক্তি অনুযায়ী ফ্লিকের বার্সার সঙ্গে থাকার কথা ছিল ২০২৭ সাল পর্যন্ত। তবে ক্লাব ও কোচ—দুই পক্ষের সম্মতিতে নতুন চুক্তিতে অতিরিক্ত এক বছর যোগ করা হয়েছে।

এ নিয়ে ফ্লিক বলেন, তিনি বার্সেলোনায় থাকতে পেরে আনন্দিত এবং মনে করেন এটাই তার জন্য উপযুক্ত জায়গা।

২০২৪ সালে জাবি হার্নান্দেজের স্থলাভিষিক্ত হয়ে বার্সার দায়িত্ব নেন ফ্লিক। এরপর থেকেই দলকে ধারাবাহিক সাফল্য এনে দিয়েছেন তিনি। তার অধীনে বার্সা এখন পর্যন্ত ছয়টি ঘরোয়া শিরোপার মধ্যে পাঁচটিই জিতেছে।

তবে এখনও ইউরোপের সবচেয়ে বড় ও সম্মানজনক ট্রফি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতা হয়নি ফ্লিকের বার্সার। ২০১৫ সালের পর আর ফাইনালেই উঠতে পারেনি স্প্যানিশ জায়ান্টরা। গত মৌসুমে ইন্টার মিলানের কাছে সেমিফাইনালে হারের পর এবার কোয়ার্টার ফাইনালে আতলেতিকো মাদ্রিদের কাছেও হেরেছে তারা।

ফ্লিক জানিয়েছেন, নতুন চুক্তি দলকে আরও কঠোর পরিশ্রম করতে অনুপ্রাণিত করবে। তার বিশ্বাস, ভবিষ্যতে বার্সাকে আবারও ইউরোপের সেরা আসরের শিরোপা জেতাতে সক্ষম হবেন তিনি।

নতুন প্রজন্মের অনলাইন টিভি

নিউজটি শেয়ার করুন

ট্যাগস :

২০২৮ সাল পর্যন্ত ফ্লিকের সঙ্গে বার্সার নতুন চুক্তি

আপডেট সময় : ১১:৩৭:৪০ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৯ মে ২০২৬