admim
২০ জুলাই ২০২৫, ১:৩৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির, ‘ঘুমন্ত রাজপুত্র’ আলওয়ালিদ

২০ বছর কোমায় থাকার পর মারা গেলেন সৌদির, ‘ঘুমন্ত রাজপুত্র’ আলওয়ালিদ

আন্তর্জাতিক ডেস্কঃ সৌদি আরবের রাজপুত্র আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল মারা গেছেন। দীর্ঘ ২০ বছর কোমায় থাকার পর শনিবার (১৯ জুলাই) মারা যান তিনি, মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৩৬ বছর। এর আগে ২০০৫ সালে যুক্তরাজ্যের রাজধানী লন্ডনে মর্মান্তিক সড়ক দুর্ঘটনার শিকার হওয়ার পর কোমায় চলে গিয়েছিলেন তিনি, রোববার (২০ জুলাই) এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভি।

সংবাদমাধ্যমটি বলছে, ২০০৫ সালে মাত্র ১৫ বছর বয়সে লন্ডনে একটি ভয়াবহ সড়ক দুর্ঘটনার শিকার হন আলওয়ালিদ বিন খালেদ বিন তালাল। সেসময় তিনি যুক্তরাজ্যের একটি সামরিক কলেজে পড়াশোনা করছিলেন। দুর্ঘটনায় মস্তিষ্কে গুরুতর আঘাত ও অভ্যন্তরীণ রক্তক্ষরণে তিনি কোমায় চলে যান।
এরপর তাকে সৌদি আরবে কিং আবদুল আজিজ মেডিকেল সিটিতে স্থানান্তর করা হয় এবং সেখানে টানা প্রায় দুই দশক ধরে তাকে লাইফ সাপোর্টে রেখে চিকিৎসা দেওয়া হয়। পরে শনিবার তিনি মৃত্যুবরণ করেন।

এদিকে রাজপুত্রের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছে আন্তর্জাতিক ইমাম পরিষদ। এক বিবৃতিতে তারা বলেন, “দীর্ঘ এক সংগ্রামের পর প্রিয় রাজপুত্র আলওয়ালিদ আমাদের ছেড়ে গেছেন। আমরা সৌদি যুবরাজ মোহাম্মদ বিন সালমান এবং রাজপরিবারের প্রতি গভীর সমবেদনা জানাচ্ছি।”

প্রিন্স আলওয়ালিদের বাবা প্রিন্স খালেদ বিন তালাল এক আবেগঘন বার্তায় বলেন, “আমাদের প্রিয় সন্তান আলওয়ালিদ আজ আল্লাহর রহমতে চলে গেল। আল্লাহ যেন তাকে জান্নাত দান করেন।”

অবশ্য দীর্ঘ ২০ বছর কোমায় থাকলেও মাঝেমধ্যে আলওয়ালিদ বিন খালেদ বিন তালালের হাত বা আঙুল নড়ার দৃশ্য ভাইরাল হতো। আর এটি পরিবার ও অনুসারীদের মধ্যে ক্ষণিকের আশার সঞ্চার করত। মার্কিন ও স্প্যানিশ চিকিৎসকেরা তাকে চিকিৎসা দিলেও কখনো সম্পূর্ণভাবে সাড়া দেয়নি তার শরীর।

অন্যদিকে বাবা প্রিন্স খালেদ কখনোই আলওয়ালিদ বিন খালেদ বিন তালালের লাইফ সাপোর্ট খুলে নেওয়ার পক্ষে ছিলেন না। তিনি বিশ্বাস করতেন, “জীবন ও মৃত্যুর সিদ্ধান্ত একমাত্র আল্লাহর হাতে।”

১৯৯০ সালের এপ্রিল মাসে জন্মগ্রহণ করা আলওয়ালিদ ছিলেন প্রিন্স খালেদ বিন তালালের জ্যেষ্ঠ পুত্র এবং সৌদি আরবের বিখ্যাত ধনকুবের প্রিন্স আলওয়ালিদ বিন তালালের ভাতিজা। রোববার আসরের নামাজের পর রিয়াদের ইমাম তুর্কি বিন আবদুল্লাহ মসজিদে তার জানাজা অনুষ্ঠিত হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০