news desk
১ মে ২০২০, ১০:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

২২ টি জেলায় অ্যাপসের মাধ্যমে ধান ক্রয় করবে সরকার : জুনাইদ আহমেদ পলক 

নাটোর সংবাদদাতাঃ  তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক এমপি বলেছেন, কৃষকরা ন্যায্য মূল্যে ধানের দাম পায় সে লক্ষে সরকার ২২ টি জেলায় আপসের মাধ্যমে সরাসরি কৃষকদের কাছ থেকে  ধান ক্রয় করবে। কৃষিকে আধূনিকায়নের মাধ্যমে সরকার কৃষকদের পাশে থেকে কাজ করছে। কৃষক ও কৃষি বান্ধব সরকার শ্রমিক সংকট দুর করার লক্ষে চলনবিল তথা সিংড়ার কৃষকদের জন্য ১৪ টি হারভেস্টার মেশিন ও ১ টি রিপার মেশিন প্রদান করেছেন।
পলক আরো বলেন, এক সময় চলনবিল অবহেলিত ছিলো, সার তেলের জন্য কৃষকদের হাহাকার করতে হতো, কৃষকদের মার খেতে হয়েছে। কৃষকরা আতংকে ছিলো, সন্ত্রাসের জনপদ নামে পরিচিত ছিলো। বর্তমান সরকারের নিরলস পরিশ্রমে চলনবিল উন্নত জনপদ, শষ্য ভান্ডার এবং মৎস্য ভান্ডার হিসেবে পরিচিতি লাভ করেছে।
প্রতিমন্ত্রী বলেন,  চলনবিলে ১০৫ কি: মি খাল খননের মাধ্যমে কৃষিতে প্রাণ ফিরে এসেছে। ১১ বছরে চলনবিলে ফসলে উদ্বৃত্ত বেড়েছে। সাড়ে তিন লক্ষ ফসল উৎপন্ন হয়। যা দেশের চাহিদা মেটাচ্ছে। প্রায়  আড়াই লক্ষ মেট্রিক টন ফসল উদ্বৃত্ত থাকছে।
তিনি আরো বলেন, জননেত্রী শেখ হাসিনা সরকার বিনামূল্য সার, বীজ দেয়ার কারনে কৃষিতে কোনো সংকট নাই। চলনবিলে প্রায় ৩৩% ধান কাটা শেষ হয়েছে। বন্যা আসার আগে আল্লাহর রহমতে ধান কাটা সম্পূর্ণ হবে। প্রায় ২৫ হাজার বাইরের শ্রমিক ও ১০ হাজার স্থানীয় শ্রমিক ধান কাটতে ব্যস্ত।
শুক্রবার সকাল ৯ টায় ধান কাটা ও মাড়াইয়ের জন্য  কম্বাইন হারভেস্টার মেশিন বিতরনকালে তিনি এসব কথা বলেন।
এসময়ে উপস্থিত ছিলেন, উপজেলা নির্বাহী অফিসার নাসরিন বানু,উপজেলা কৃষি অফিসার সাজ্জাদ হোসেন, সিংড়া মডেল প্রেসক্লাব সভাপতি রাজু আহমেদ সহ আরো অনেকে।
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০