Publisher
২৬ অগাস্ট ২০২৩, ৯:৫৮ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৩০০ আসনে প্রার্থী দেবে গণতন্ত্র বিকাশ মঞ্চ

নিজস্ব প্রতিবেদক: সংবিধান অনুযায়ী নির্বাচনের দাবি করে গণতন্ত্র বিকাশ মঞ্চের নেতারা বলেছেন, তত্ত্বাবধায়ক নয়, বর্তমান সরকারের অধীনেই দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন হতে হবে। সেই নির্বাচনে ৩০০ আসনে প্রার্থী দেবেন তারা।

শনিবার বেলা ১১টায় জাতীয় প্রেসক্লাবে এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালুর সভাপতিত্বে ‘সংবিধান অনুযায়ী অবাধ, সুষ্ঠু, নিরপেক্ষ ও গ্রহণযোগ্যমূলক নির্বাচনের দাবি’ শীর্ষক আলোচনা সভায় বক্তারা এসব কথা বলেন।

এনপিপির চেয়ারম্যান শেখ ছালাউদ্দিন ছালু বলেন, গণতন্ত্রকে সুসংহত করার জন্য এবং গণতন্ত্র বিকাশ করার জন্য, উন্নয়নের ধারা অব্যাহত রাখার জন্য গণতন্ত্র বিকাশ মঞ্চ দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে ৩০০ আসনেই প্রার্থী দেবে ইনশাআল্লাহ৷বিগত ২০১৮ সালে একাদশ জাতীয় সংসদ নির্বাচনে এনপিপি ৮৩টি আসনে প্রার্থী দিয়ে সারাদেশে সাংগঠনিক ভিত্তি প্রমাণ করেছে। এবার আমাদের জোট আরো অন্যান্য দল সম্পৃক্ত হওয়ায় আমরা ৩০০ আসনেই প্রার্থী দেওয়ার লক্ষ্যে প্রয়োজনীয় কার্যক্রম ইতোমধ্যে শুরু করেছি। আমরা বিশ্বাস করি, বর্তমান নির্বাচন কমিশনের সদিচ্ছা, আন্তরিকতা ও বলিষ্ঠ ভূমিকার মাধ্যমেই অবাধ, সুষ্ঠূ, গ্রহণযোগ্য ও শান্তিপূর্ণ নির্বাচন করা সম্ভব।

সংবিধান অনুযায়ী নির্বাচন দাবি করে শেখ ছালাউদ্দিন ছালু বলেন, বিএনপিসহ কিছুদল তত্ত্বাবধায়ক সরকার চাচ্ছে। কিন্তু ২০০৭ সালে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমদকে তত্ত্বাবধায়ক সরকারের প্রধান করে বিএনপি তত্ত্বাবধায়কের চেতনাকে প্রশ্নবিদ্ধ করেছিল এবং সম্পূর্ণরূপে ধ্বংস করেছিলো। আবার অনেকে জাতীয় সরকার চাচ্ছে। আমরা সুস্পষ্টভাবে বলতে চাই, আমরা তত্ত্বাবধায়ক সরকার চাই না- আমরা জাতীয় সরকারও চাই না। আমরা সমৃদ্ধ, উন্নত এবং আধুনিক বাংলাদেশ গড়তে বর্তমান সংবিধানের আলোকে নির্বাচন চাই।

আলোচনা সভায় আরো বক্তব্য রাখেন এনপিপির সিনিয়র প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মুক্তিযোদ্ধা মো. আব্দুল হাই মন্ডল, মহাসচিব ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য মো. ইদ্রিস চৌধুরী, জাতীয় গণতান্ত্রিক পার্টির (জাগপা) সভাপতি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের সদস্য সচিব এ কে এম মহিউদ্দিন আহাম্মেদ (বাবলু), ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ-ভাসানীর চেয়ারম্যান ও গণতন্ত্র বিকাশ মঞ্চের দপ্তর সম্পাদক মো. আব্দুল হাই সরকার, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চের স্টিয়ারিং কমিটির সদস্য শেখ আবুল কালাম, এনপিপির প্রেসিডিয়াম সদস্য ও গণতন্ত্র বিকাশ মঞ্চের মুখপাত্র ছাবের আহাম্মদ (কাজী ছাব্বীর), এনপিপি’র প্রেসিডিয়াম সদস্য শেখ জামাল উদ্দিন, মো. ইমরুল কায়েস, বাংলাদেশ ইসলামী ঐক্যফ্রন্টের সভাপতি হাফেজ মাওলানা মুফতি মো. শাহাদাৎ হুসাইন, বাংলাদেশ কনজারভেটিভ পার্টি (বিসিপি)’র চেয়ারম্যান মো. আনিছুর রহমান দেশ। এসময় আরো উপস্থিত ছিলেন, এনপিপি ও গণতন্ত্র বিকাশ মঞ্চের কেন্দ্রীয়, জেলা ও মহানগর নেতারা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০