news desk
২ মে ২০২০, ৭:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

৫ হাজার ৪৮৫ জন সদস্যকে সুদহীন ঋণ দিচ্ছে ঢাকা বার

নিজস্ব প্রতিবেদক : করোনাভাইরাসের কারণে সৃষ্ট পরিস্থিতিতে দেশের সকল আদালত বন্ধ রয়েছে। এ অবস্থায় আর্থিক সমস্যার মধ্যে পড়েন ঢাকা বারের অধিকাংশ আইনজীবী। তাই তাদের আর্থিক সমস্যার কথা বিবেচনা করে সুদবিহীন ঋণ প্রদানর সিদ্ধান্ত নিয়েছে ঢাকা আইনজীবী সমিতি । ৫ হাজার ৪৮৫ জন সদস্যকে ঋণ প্রদানের সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছেন ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক হোসেন আলী খান হাসান ।

শনিবার ঢাকা আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক এ তথ্য জানান ।

তিনি জানান, ঋণ প্রদানের জন্য সম্প্রতি সমিতির পক্ষ থেকে আইনজীবীদের কাছে দরখাস্ত আহ্বান জানানো পর সমিতির প্রায় ১৮ হাজার সদস্যের মধ্যে ৭ হাজার ৫১১ জন সদস্য আবেদন করেন। পরে যাচাই-বাছাই শেষে ৫ হাজার ৪৮৫ জন সদস্যকে ঋণ প্রদানের সিদ্ধান্ত নেয় সমিতির ২৩ সদস্য বিশিষ্ট কমিটি।

হোসেন আলী খান হাসান আরো জানান, সিদ্ধান্ত অনুযায়ী, সমিতির সদস্যদের মধ্যে যাদের বেনাভোলেন্ট ফান্ডের বয়স ২৫ বছরের বেশি-এমন ৩৩৫ জনকে ৩০ হাজার টাকা করে ঋণ দেওয়া হবে। যাদের ফান্ডের বয়স ৫ থেকে ২৫ বছরের মধ্যে এমন ২ হাজার ৮৯০ জনকে ২৫ হাজার টাকা করে দেওয়া হবে। এর নিচে ফান্ডধারী ১ হাজার ৮০০ জনকে দেওয়া হবে ২০ হাজার টাকা করে। এ ছাড়া যাদের এই ফান্ড নেই এমন ৪৬০ জনকে ১০ হাজার টাকা করে দেওয়া হবে। তাদের ঋণ গ্রহণের এক বছরের মধ্যে তা পরিশোধ করতে হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০