Publisher
২৮ এপ্রিল ২০২৩, ১:২০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৮ রোহিঙ্গা সন্ত্রাসীকে ধরিয়ে দিলে ১০ লাখ টাকা পুরস্কার

কক্সবাজার প্রতিনিধি: আরাকান রোহিঙ্গা স্যালভেশন আর্মির (আরসা) প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনিসহ আট সন্ত্রাসীকে ধরিয়ে দিতে টেকনাফের নেচার পার্ক রোহিঙ্গা ক্যাম্পে পোস্টার লাগানো হয়েছে। এই আট সন্ত্রাসীকে ধরিয়ে দিতে পাঁচ থেকে ১০ লাখ টাকা পুরস্কার ঘোষণা করা হয়। সচেতন রোহিঙ্গা জনগোষ্ঠীর ব্যানারে এসব পোস্টার লাগানো হয়।

বৃহস্পতিবার (২৭ এপ্রিল) দুপুরে টেকনাফের দমমিয়া নেচার পার্কসহ বিভিন্ন ক্যাম্পে এ ধরনের পোস্টার দেখতে পান অনেকে। অবশ্য বিষয়টি নিশ্চিত করেছেন টেকনাফের রোহিঙ্গা ক্যাম্পে দায়িত্বে থাকা ১৬-আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) পুলিশ সুপার (মিডিয়া) মোহাম্মদ জামাল পাশা। তিনি বলেন, ‌‘ওসব পোস্টার বিভিন্ন ক্যাম্পে দেওয়া হয়েছে। তবে তা আমরা প্রকাশ করিনি। পোস্টারে থাকা ব্যক্তিরা আরসা সন্ত্রাসী। আমরা তাদের ধরার চেষ্টা করছি।’

তিনি আরও বলেন, ‘ক্যাম্পের বিভিন্ন স্থানে আমাদের নজরদারি আছে। গোয়েন্দা তৎপরতাও রয়েছে। তাদের দেখা গেছে, এমন খবর এলে গ্রেফতার করা হবে।’

পোস্টারে থাকা সন্ত্রাসীরা হলেন আরকান রোহিঙ্গা স্যালভ্যাশন আর্মির প্রধান আতাউল্লাহ আবু আম্মার জুনুনি, মাওলানা আকিজ, শামসু উদ্দিন, মৌলভী মোস্তাক আহমেদ, রহমত উল্লাহ মুসা, নুর কামাল ওরফে সমি উদ্দিন, মৌলভী মোস্তাক আহমেদ এবং ওস্তাদ খালেদ।

রোহিঙ্গাদের ভাষ্যমতে, পোস্টারে বার্মিজ ভাষায় যা লেখা ছিল, তারা সন্ত্রাসী। এ মানুষগুলোকে ধরিয়ে দেওয়ার আহ্বান। যদি কোনও ক্যাম্পে কেউ তাদের দেখতে পায় তাহলে সংশ্লিষ্টদের অবহিত করার জন্য বলা হলো। তাদের ক্যাম্পে কেউ দেখলে তথ্য দিয়ে সহায়তা করলে পাঁচ লাখ এবং ধরিয়ে দিলে ১০ লাখ টাকা দেওয়া হবে।

স্থানীয় রোহিঙ্গা নেতা মোহাম্মদ নুর বলেন, ‘আজকে সকাল থেকে বিভিন্ন ক্যাম্পের ব্লকে ব্লকে এ ধরনের পোস্টার দেখেছি। যেখানে অস্ত্রসহ সন্ত্রাসীদের ছবি প্রকাশ করা হয়েছে। বিষয়টি কর্তৃপক্ষের নজরেও এসেছে।’

নেচার পার্ক ক্যাম্পের বাসিন্দা নুর আলম বলেন, ‘পোস্টারে যাদের ছবি আছে, তারা সবাই আরসা সন্ত্রাসী। বিশেষ করে তারা উখিয়া রোহিঙ্গা ক্যাম্পে হত্যা, অপহরণ, চাঁদাবাজি ও মাদকসহ বিভিন্ন অপরাধে জড়িত। তাদের গ্রেফতার করতে পারলে ক্যাম্পে শান্তি ফিরবে। আমরাও চেষ্টা করছি, তাদের ধরিয়ে দিতে। ক্যাম্পের অর্ধেক অপরাধ এদের মাধ্যমে চলে। বিভিন্ন সময় মহড়া দেখেছি তাদের।’

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০