Publisher
১৭ অগাস্ট ২০২১, ৭:১৭ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদকঃ আগামী টি-টোয়েন্টি বিশ্বকাপের উদ্বোধনী দিনেই মাঠে নামবে বাংলাদেশ। ১৭ অক্টোবর স্কটল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে শুরু হবে বাংলাদেশের বিশ্বকাপ অভিযান। প্রথম রাউন্ডে তিনটি ম্যাচই বাংলাদেশ খেলবে ওমানে।

মঙ্গলবার আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের চূড়ান্ত সূচি প্রকাশ করে। গ্রুপ পর্বের তিন ম্যাচের প্রথমটিতে বাংলাদেশ দল মুখোমুখি স্কটল্যান্ডের। আর বাকি দুই ম্যাচে যথাক্রমে ১৯ অক্টোবর ওমান এবং ২১ অক্টোবর লড়বে পাপুয়া নিউ গিনির বিপক্ষে। উদ্বোধনী দিনের প্রথম ম্যাচে ‘বি’ গ্রুপে পাপুয়া নিউ গিনির বিপক্ষে খেলবে স্বাগতিক ওমান।

আর গ্রুপ ‘এ’তে থাকা আয়ারল্যান্ড, নেদারল্যান্ডস, শ্রীলঙ্কা ও নামিবিয়া আবুধাবিতে নিজেদের প্রথম ম্যাচ খেলবে ১৮ অক্টোবর।

প্রথম রাউন্ডের ম্যাচ ২২ অক্টোবর পর্যন্ত চলবে। সুপার টুয়েলভ পর্বে গ্রুপ ‘ওয়ান’-এ ইংল্যান্ড, অস্ট্রেলিয়া, দক্ষিণ আফ্রিকা ও ওয়েস্ট ইন্ডিজের সঙ্গে থাকবে প্রথম রাউন্ডে ‘এ’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘বি’ গ্রুপের রানার্স আপ। গ্রুপ ‘টু’-তে থাকবে ভারত, পাকিস্তান, নিউ জিল্যান্ড ও আফগানিস্তানের সঙ্গে প্রথম রাউন্ডের ‘বি’ গ্রুপের চ্যাম্পিয়ন ও ‘এ’ গ্রুপের রানার্স আপ।

সুপার টুয়েলভের প্রথম ম্যাচে আবুধাবিতে মুখোমুখি হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা। আর স্থানীয় সময় সন্ধ্যায় দুবাইতে লড়বে ইংল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজ। দুটি ম্যাচই গ্রুপ ওয়ান’র।

তবে আসরের সবচেয়ে জমজমাট ম্যাচটি গড়াবে ২৪ অক্টোবর। গ্রুপ টু’র এই ম্যাচে দুবাইতে মুখোমুখি হবে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বাংলাদেশ প্রত্যাশিতভাবে ‘বি’ গ্রুপের সেরা হতে পারলে তাদের জায়গা হবে ভারত-পাকিস্তানের এই গ্রুপেই।

সবশেষ টি-টোয়েন্টি বিশ্বকাপে ২০১৬ সালে প্রথম রাউন্ডে সেরা হয়েই পরের ধাপে গিয়েছিল বাংলাদেশ। তবে ‘সুপার টেন’ পর্বে তারা সব ম্যাচ হেরেছিল পাকিস্তান, অস্ট্রেলিয়া, ভারত ও নিউ জিল্যান্ডের বিপক্ষে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আসামে এএন-৩২ বিমান বিধ্বস্ত, নিহত ৫ সদস্যের পরিচয় প্রকাশ

হাম ও উপসর্গে আরও ৫ শিশুর মৃত্যু

নারীকে সংঘবদ্ধ ধর্ষণের অভিযোগ, যুবদল নেতাসহ গ্রেফতার ২

নেইমার কি ব্রাজিলের প্রথম ম্যাচে খেলবেন? জানালেন কোচ

‘আপনি আমার খেলা দেখেছেন?’ সাংবাদিককে বললেন রোনালদো

দেশে ফিরেছেন ৫৪৩২৩ হাজি, ৫০ জনের মৃত্যু

ইরানের জব্দ করা ২৪ বিলিয়ন ডলার ছাড়তে রাজি ট্রাম্প

‘ডিবি পরিচয়ে’ মারধরের শিকার জাতীয় দলের ক্রিকেটার নাঈম হাসান

কক্সবাজারে পৌঁছেছেন প্রধানমন্ত্রী

ব্রাজিল-আর্জেন্টিনাকে হারিয়ে ইতিহাস গড়া প্যারাগুয়ের এই হাল যে কারণে

১০

বিশ্বকাপে নামার আগে আর্জেন্টিনা শিবিরে দুঃসংবাদ

১১

চলে গেলেন বিশ্বকাপজয়ী ব্রাজিলিয়ান ফুটবলার

১২

১০ জেলায় ঝড়ের আভাস, নদীবন্দরেও সতর্কবার্তা

১৩

যুক্তরাষ্ট্রের সঙ্গে চুক্তির খবর ভিত্তিহীন: ইরান

১৪

৩২ বছরের পুরোনো রেকর্ড ভেঙে গেল ২০২৬ বিশ্বকাপের উদ্বোধনী ম্যাচে

১৫

ট্রাম্পের ঘোষণার পর বিশ্ববাজারে কমল তেলের দাম

১৬

টিকিটের চওড়া দাম, ছোট স্টেডিয়ামেও গ্যালারি ভরাতে পারছে না ফিফা

১৭

শর্ত না মানলে ২৪ ঘণ্টার মধ্যে আবারও হামলা

১৮

আদ-দ্বীন হাসপাতালের লাইসেন্স বাতিল

১৯

নতুন বাজেটে কনটেন্ট ক্রিয়েটর ও ফ্রিল্যান্সারদের জন্য বড় সুখবর

২০