Publisher
৮ অক্টোবর ২০২১, ৬:৪১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে দাকোপের ৮১টি দূর্গা মন্দিরে সরকারী অনুদান

সৌরভ মন্ডল,খুলনা: শারদীয় দুর্গোৎসব উপলক্ষে খুলনার দাকোপ উপজেলায় ৮১টি দূর্গা মন্ডপের প্রতিনিধিদের নিকট সরকারী অনুদান প্রদান করা হয়েছে।

৭ অক্টোবর বৃহস্পতিবার বেলা ১১টায় উপজেলা অডিটরিয়াম রুমে দাকোপ উপজেলা নির্বাহী কর্মকর্তা মিন্টু বিশ্বাসের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন জাতীয় সংসদের হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি। বিশেষ অতিথির বক্তৃতা করেন উপজেলা পরিষদের চেয়ারম্যান মুনসুর আলী খান, উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান ও আওয়ামীলীগ সভাপতি আলহাজ্ব শেখ আবুল হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি সরকারের বরাদ্ধের অর্থ ৮১টি পুজা মন্ডপের অনুকুলে ১৬হাজার ৫শত করে নগত অর্থ প্রদান করেন। এ ছাড়া হুইপ পঞ্চানন বিশ্বাস এমপি তার নিজ তহবিল থেকে ৫শত এবং উপজেলা চেয়ারম্যান মুনসুর আলী খান ৫শত টাকা ও উপজেলা ভাইস চেয়ারম্যান গৌরপদ বাছাড় ৩শত টাকা ও ইউপি সদস্য রবিন্দ্র নাথ মোড়লের ২শত টাকা প্রদান করেন। এ নিয়ে ৮১টি পূজা মন্ডপে ১৮হাজার টাকা করে অনুদান প্রদান করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন চালনা পৌর মেয়র সনত কুমার বিশ্বাস, থানা পুলিশ পরিদর্শক(তদন্ত)মোঃ আশরাফুল আলম, ইউপি চেয়ারম্যান বিনয় কৃষ্ণ রায়,ইউপি চেয়ারম্যান শেখ আব্দুল কাদের, সুদেব রায়, রনজিত মন্ডল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা শেখ আব্দুল কাদের, উপজেলা পূজা উদ্যাপন কমিটির সভাপতি অসিত বরন সাহা, সাধারন সম্পাদক সঞ্জয় কুমার রায়,কমলেশ বাছাড়, অচিন্ত সাহা সহ ৮১টি পূজা মন্ডপের প্রতিনিধিগন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চাপ কমাবে ১৩৮ কিলোমিটারের বিকল্প রুট!

১

গঙ্গা চুক্তির মেয়াদ শেষের আগেই ঢাকায় ভারতীয় প্রতিনিধিদল

২

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

৩

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

৪

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৫

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৬

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৭

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৮

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৯

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

১০

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

১১

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১২

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১৩

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১৪

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৫

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৬

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৭

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৮

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৯

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

২০