Publisher
১৬ ফেব্রুয়ারী ২০২৩, ৩:৪৫ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রাষ্ট্রপতি প্রসঙ্গে যা বললেন অ্যাটর্নি জেনারেল

নিজস্ব প্রতি‌বেদক: ২২তম রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিনের নির্বাচিত হওয়ার পর পদটি লাভজনক বলে প্রশ্ন তোলাকে অবান্তর উল্লে­খ করেছেন অ্যাটর্নি জেনারেল এএম আমিন উদ্দিন। তিনি বলেছেন, একদম সম্পূর্ণভাবে তিনি (রাষ্ট্রপতি) বৈধ।

বুধবার দুপুরে নিজ কার্যালয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এমন মন্তব্য করেন রাষ্ট্রের এই প্রধান আইন কর্মকর্তা।

গত ১৩ ফেব্রুয়ারি রাষ্ট্রপতি পদে একক প্রার্থী হওয়ায় ক্ষমতাসীন আওয়ামী লীগের প্রার্থী সাবেক দুর্নীতি দমন কমিশনার মো. সাহাবুদ্দিনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেন সিইসি। দুদক আইনে কমিশনার কর্মাবসানের পর প্রজাতন্ত্রের কোনো লাভজনক পদে নিয়োগ পাবেন না বলে উল্লে­খ করা হয়েছে। আর এ নিয়েই বিভিন্ন মহল থেকে মো. সাহাবুদ্দিনের নির্বাচন নিয়ে প্রশ্ন তোলা হচ্ছে।

রাষ্ট্রপতির নিয়োগ যথাযথভাবে হয়েছে কিনা- সাংবাদিকদের এমন প্রশ্নে অ্যাটর্নি জেনারেল বলেন, একদম সম্পূর্ণভাবে তিনি বৈধ। এটাতে কোনো প্রশ্ন করা উচিত না। আমার মতে যে প্রশ্ন করা হচ্ছে, সেটা অবান্তর।

তিনি আরও বলেন, বিচারপতি সাহাবুদ্দীন আহমদ যখন রাষ্ট্রপতি হয়েছিলেন তখন এটাকে লাভজনক পদ উল্লেখ করে রিট করেছিলেন একজন আইনজীবী। সে রিটের শুনানি শেষে হাইকোর্ট স্পষ্ট কতগুলো ঘোষণা দিয়েছেন। যার মধ্যে অন্যতম এটা প্রজাতন্ত্রের লাভজনক পদে নিযুক্ত কোনো কর্মকর্তা নন।

অ্যাটর্নি জেনারেল বলেন, সংবিধানের ৪৮, ৬৬ ও ১৪৭ অনুচ্ছেদ মিলিয়ে পড়লে দেখা যাবে এটা কোনোভাবেই লাভজনক পদের মধ্যে পড়ে না। রাষ্ট্রপতি কেনোভাবেই সরকারের কর্মে নিয়োজিত কোনো ব্যক্তি নন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশেও মুক্তি পাচ্ছে নোলানের ‘দ্য ওডিসি’

৩ দিনে ইরানের ৩ শতাধিক লক্ষ্যবস্তুতে হামলার দাবি যুক্তরাষ্ট্রের

আজিমপুরে ভাড়ার টাকাকে কেন্দ্র করে কিলঘুষিতে বৃদ্ধের মৃত্যু

ফ্রান্স বনাম স্পেন : ৩৭ হাজার কোটি টাকার সেমিফাইনাল

‘গাছ লাগালেই দায়িত্ব শেষ নয়, শিশুর মতো যত্ন নিতে হবে’

বিশ্বকাপের সবচেয়ে নিঃসঙ্গ মানুষ

এক বিলিয়ন ডলারের মাইলফলক ছুঁয়ে ইতিহাস গড়ল ‘মাইকেল’

কুয়েতে মার্কিন ক্ষেপণাস্ত্র লঞ্চার গুঁড়িয়ে দিল ইরান

প্রতি উপজেলায় ৭ হাজার পরিবার ফ্যামিলি কার্ড পাবে: প্রধানমন্ত্রী

ইংল্যান্ড ম্যাচে ‘অপয়া’ জার্সি পরতে চায় আর্জেন্টিনা, নেপথ্যে যে ২ কারণ

১০

বাবার রক্তের প্রতিশোধ নেওয়ার অঙ্গীকার মোজতবা খামেনির, দিলেন নতুন বার্তা

১১

টেইলর সুইফটের বিয়ের ‘আবর্জনা’ বিক্রি হচ্ছে ১০০ ডলারে! হুমড়ি খেয়ে পড়ছেন ভক্তরা

১২

২৫ বছরের আগে পদত্যাগ করলে পেনশন সুবিধা পাবেন না সরকারি চাকরিজীবীরা

১৩

বিশ্বকাপে ৬৪ শতাংশ সময় হেঁটেছেন মেসি

১৪

বৃষ্টি কমবে কবে, জানাল আবহাওয়া অধিদপ্তর

১৫

মার্কিন সিনেটর লিন্ডসে গ্রাহাম মারা গেছেন

১৬

সাবেক স্পিকার ব্যারিস্টার জমির উদ্দিন সরকার মারা গেছেন

১৭

সন্তান নিয়ে নদীতে ঝাঁপ দেওয়া সেই নারী গ্রেফতার

১৮

ইংল্যান্ডের গোল নিয়ে বিতর্কের ঝড়, মুখ খুলতে বাধ্য হলো ফিফা

১৯

বিশ্বকাপে মুখোমুখি লড়াইয়ে কে এগিয়ে—আর্জেন্টিনা নাকি ইংল্যান্ড

২০