news desk
৯ ফেব্রুয়ারী ২০২১, ৪:৫২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে নিঁখোজের ৪ দিন পর মিলল ধলেশ্বরীতে বৃদ্ধের  লাশ

 

কেরানীগঞ্জ(ঢাকা) প্রতিনিধিঃ কেরানীগঞ্জের রোহিতপুর এলাকায় নিঁখোজের চার দিন পর ধলেশ্বরী নদীতে ভেসে উঠলো ফুলচান সরকার (৫২) এর লাশ। সে গত শনিবার (৬ ফেব্রুয়ারি) বাড়ি থেকে বের হয়ে আর বাসায় ফেরেনি।
মঙ্গলবার (৯ ফেব্রুয়ারি) সন্ধ্যায় ঢাকা বিসিক শিল্পনগরীর দক্ষিণ-পশ্চিম কর্ণারে ধলেশ্বরী নদীতে লাশটি দেখতে পায় এলাকাবাসী। পরে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে নৌ পুলিশের একটি দল লাশটি উদ্ধার করে।
জানা গেছে, ৪ সন্তানের বাবা ফুলচান সরকারের বাড়ি রোহিতপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের পাশে। সে গত ৬ ফেব্রুয়ারি (শনিবার) পরিবারের লোকজনের সাথে অভিমান করে একটি কলস ও রশি নিয়ে বের হয়ে আর বাসায় ফিরেনি। পরদিন সকালে স্বজনরা ডুবুরি দল নিয়ে নতুন সোনাকান্দা ঢাকা বিসিক শিল্পনগরী খেয়াঘাট ও আশপাশ এলাকায় খোঁজাখুঁজি করলেও কোন সন্ধান পাননি ।
অবশেষে নিখোঁজের ৪ দিনের পর আজ বিকেলে গলায় রশি ও কলসি বাঁধা লাশ দেখে স্থানীয়রা পুলিশ ও আত্মীয় স্বজনকে খবর দেন। এলাকাবাসীর ধারনা তার এক মেয়ে পালিয়ে বিয়ে করায় অভিমানে আত্মহত্যা করেছেন তিনি।
ঘটনাস্থলে থাকা কেরানীগঞ্জ মডেল থানার এসআই মাহমুদ জানান, আজ সন্ধ্যায় এলাকাবাসীর মাধ্যমে খবর পাই যে, বিসিক শিল্পনগরীর দক্ষিণ-পশ্চিম কর্ণারে ধলেশ্বরী নদীতে একটি লাশ ভাসছে। এমন খবর পেয়ে ঘটনাস্থলে আসি। পরে নৌ-পুলিশের সহায়তায় লাশটি উদ্ধার করি। সুরত হাল ও ময়না তদন্ত শেষে বিস্তারিত জানা যাবে
Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০