ঝিনাইদহে সদর উপজেলায় বসতঘর থেকে এক মাদ্রাসা শিক্ষকের হাত-পা বাঁধা অবস্থায় ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।সোমবার সকাল ৭টার দিকে উপজেলার বাজার গোপালপুরের ভাড়া বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।
নিহত ইসমাইল হোসেন সুজন (৩২) সদর উপজেলার বড়বাড়ি নুরানী মাদ্রাসার প্রধান শিক্ষক। তিনি উপজেলার হলিধানী গ্রামের খায়ের মিয়ার ছেলে।
গোপালপুর পুলিশ ফাঁড়ির আইসিএসআই মনিরুজ্জামান এ তথ্য নিশ্চিত করেছেন।
তিনি জানান, সকালে ঘরের ভেতর হাত-পা বাঁধা অবস্থায় ওই মাদ্রাসা শিক্ষকের ঝুলন্ত মরদেহ দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। নিহতের ঘরের দরজা খোলা ছিল। বাসায় আর কেউ ছিল না।
নিহতের মরদেহ উদ্ধার করে থানায় নেয়া হয়েছে।
তবে ধারণা করা হচ্ছে, হত্যার পর ওই শিক্ষকের মরদেহ ঝুলিয়ে রাখা হয়েছে।
Facebook Comments Box
মন্তব্য করুন
সর্বশেষ
জনপ্রিয়
৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ
১
১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান
২
চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা
৩
জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের
৪
ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান
৫
অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী
৬
চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা
৭
আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু
৮
ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের
৯
ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি