news desk
৪ মার্চ ২০২১, ৮:০৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ যুবদলের

রাজধানীর জাতীয় প্রেসক্লাবের সামনে বিক্ষোভ ও প্রতিবাদ সমাবেশ শুরু করেছে জাতীয়তাবাদী যুবদল। ডিজিটাল নিরাপত্তা আইন বাতিল দাবি, গারদে লেখক মুশতাক আহমেদের মৃত্যু এবং জিয়াউর রহমানের রাষ্ট্রীয় খেতাব বাতিলে সরকারি সিদ্ধান্তের প্রতিবাদে এ সমাবেশ করছে যুবদল।
যুবদলের সমাবেশকে কেন্দ্র করে আশপাশে অবস্থান নিয়েছে অতিরিক্ত পুলিশ। তারা সমাবেশস্থল ঘিরে রেখেছে। এদিন বেলা ১১টায় এ কর্মসূচি শুরুর কথা থাকলেও সকাল ১০টা থেকেই প্রেসক্লাবের সামনে নেতাকর্মীরা জড়ো হওয়া শুরু করেন।
সমাবেশে ইতোমধ্যে চেয়ারপারসনের উপদেষ্টা আমানউল্লাহ আমান, প্রচার সম্পাদক শহীদ উদ্দিন চৌধুরী এ্যানি, যুবদলের সভাপতি সাইফুল আলম নীরব, সাধারণ সম্পাদক সুলতান সালাউদ্দিন টুকু, সিনিয়র সহ-সভাপতি মোর্তাজুল করিম বাদরু প্রমুখ উপস্থিত হয়েছেন। আজকের সমাবেশের প্রধান অতিথি মির্জা ফখরুল ইসলাম আলমগীর এখনও সেখানে উপস্থিত হননি।
সরেজমিনে দেখা গেছে, প্রেসক্লাবের সামনে সড়কের এক পাশে অবস্থান নিয়ে সমাবেশের কার্যক্রম চালাচ্ছে যুবদল। সমাবেশস্থলের পাশেই পুলিশ সদস্যরা অবস্থান নিয়ে আছেন। প্রেসক্লাবের পূর্ব পাশের সড়কেও অবস্থান নিয়েছেন আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা।
যুবদলের এই কর্মসূচির কারণে প্রেসক্লাবসংলগ্ন সড়কে যানজট সৃষ্টি হয়েছে। তবে নেতা-কর্মীরা প্রেসক্লাবের সামনের সড়ক দিয়ে যাতে একটি করে গাড়ি যেতে পারে সেই জায়গা ছেড়ে দিয়েছেন।
সম্প্রতি বিএনপি ও অঙ্গসংগঠনের কর্মসূচিতে পুলিশি বাধার অভিযোগ উঠছে। গত ২৮ ফেব্রুয়ারি প্রেসক্লাবের সামনে ছাত্রদলের কর্মসূচি পণ্ড করে দিয়েছিল পুলিশ। এরপর বরিশাল ও রাজশাহীতে বিএনপির বিভাগীয় সমাবেশে বাধা দেওয়ার অভিযোগ করেছেন দলটির নেতাকর্মীরা।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১০

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১১

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১২

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৩

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

১৪

ক্যানসারের সঙ্গে লড়াই করে যাওয়া সামিয়া দিলেন দুঃসংবাদ

১৫

আলোচিত নুসরাত হত্যা মামলার আপিলের রায় আজ

১৬

ইরানি রিয়ালের রেকর্ড দরপতন, ডলারের দাম ছাড়াল ২০ লাখ রিয়াল

১৭

শিরোপা ধরে রাখার মিশনে আর্সেনালের দারুণ শুরু

১৮

কোনো দৃশ্য বাদ না দিয়েই সেন্সর ছাড়পত্র পেল বিতর্কিত ‘টক্সিক’

১৯

মালয়েশিয়ায় কর্মী পাঠাতে ২৫ এজেন্সির তালিকা প্রকাশ

২০