news desk
৪ মার্চ ২০২১, ৪:৫৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে আ’লীগ নেতার বাড়িতে দুর্ধর্ষ ডাকাতি 

নিজস্ব প্রতিনিধিঃ ঢাকার কেরানীগঞ্জ মডেল থানাধীন দক্ষিণ রামেরকান্দা এলাকায় আওয়ামীলীগ নেতা ও বীর মুক্তিযোদ্ধা শেখ শাহবুদ্দিন শাহার বাসায় দুর্ধর্ষ ডাকাতির ঘটনা ঘটেছে।
গত বুধবার দিবাগত (৪ মার্চ ২০২১) রাত ৩ঃ১৫ মিনিট থেকে ৪ টা পর্যন্ত এ ডাকাতি সংঘটিত হয় । এসময় ডাকাত দল বাড়ীর লোকদের জিম্মি করে প্রায় ৩৫ ভরি স্বর্ণালংকার, নগদ ১১ লক্ষ টাকা, তিন’শ বিদেশী ডলার ও দুটি দামী ঘড়ি নিয়ে যায় বলে জানায় ঐ আওয়ামী লীগ নেতা স্ত্রী।
বীর মুক্তিযোদ্ধার ছেলে আশিক আনাম শুভ জানান, রাত ৩ঃ১৫ মিনিটের দিকে ৮/১০ জনের একটি ডাকাত দল দোতালা বিল্ডিংয়ের পিছনের গ্রীল কেটে ভবনে প্রবেশ করে । পরে আমার বোন ইশনিতার রুম খোলা থাকায় প্রথমে তার রুমে প্রবেশ করে তাকে জিম্মি করে একে একে আব্বু আম্মুর রুমে অতঃপর আমার রুমে প্রবেশ করে আমার এবং আম্মুর হাত-পা ও মুখ বেধে আলমারি থেকে ১১ লক্ষ টাকা, ৩০০ ডলার, আমার বিয়ের, মা, খালা এবং বোনের মোট ৩৫ ভরি স্বর্ণ নিয়ে যায়। ডাকাতি কালে তারা আমাদের কোন কোন শারীরিক আঘাত করেনি।


তিনি আরো জানান, একই স্টাইলে এই এলাকায় এ যাবত অনেক ডাকাতির ঘটনা ঘটেছে।
বীর মুক্তিযোদ্ধা শাশাহবুদ্দিন শাহা ঢাকা মহানগর দক্ষিন আওয়ামী লীগের ওয়ার্কিং কমিটির সদস্য ও কেরানীগঞ্জ মডেল থানা আওয়ামী লীগের আহ্বায়ক কমিটির সদস্য পদে রয়েছেন।
কেরানীগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা কাজী মাইনুল ইসলাম পিপিএম বলেন, আমরা সকাল থেকে বিষয়টি পর্যবেক্ষণ করছি। এখনো আমাদের ফোর্স ঘটনাস্থলে রয়েছে। পুলিশের কয়েকটি ইউনিট বিষয়টি তদন্ত করছে। এ বিষয়ে একটি মামলা প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঘোষণা দিয়ে মাথা ন্যাড়া করলেন আর্জেন্টিনা সমর্থক

শিশুদের শিক্ষা ও স্বাস্থ্যে বিনিয়োগ জাতি গঠনে সবচেয়ে গুরুত্বপূর্ণ: প্রধানমন্ত্রী

যুক্তরাজ্যে দুই ট্রেনের সংঘর্ষ, হতাহত ৯০

আজ টানা ৯ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়

দেশে ফের কমল স্বর্ণের দাম

নেইমারকে নিয়ে সুখবর দিলেন আনচেলত্তি

শিক্ষার্থীদের খেলাধুলা রুখবে মাদক ও মোবাইল আসক্তি

ইতালি কখনো কারও কাছে ভিক্ষা বা মিনতি করে না: ট্রাম্পকে মেলোনি

২৭ বছর আগে যেভাবে ব্রাজিলকে হারিয়ে রূপকথা লিখেছিল হাইতি

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে সবার ওপরে মেসি

১০

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

১১

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

১২

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খামেনি

১৩

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

১৪

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

১৫

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

১৬

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১৭

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১৮

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৯

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

২০