news desk
৫ মার্চ ২০২১, ৬:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

আইনজীবী সমিতির দুই পক্ষের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া

দিনাজপুর আইনজীবী সমিতির দুই পক্ষের মধ্যে মারামারি, ধাওয়া-পাল্টা ধাওয়া

দিনাজপুর জেলা আইনজীবি সমিতির সভাকে কেন্দ্র করে দুইপক্ষের মধ্যে হট্টগোল, মারামারি ও কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে কয়েকজন আহত হয়েছেন। এর মধ্যে সারোয়ার বাবু নামে একজন আইনজীবীকে হাসপাতালে ভর্তি করা হয়েছে বলে জানা যায়।

বৃহস্পতিবার (৪ মার্চ) দুপুরে জেলা আইনজীবি সমিতি মিলনায়তনে এজেন্ডা নিয়ে বিরোধে সাধারন সভায় এ ঘটনার সূত্রপাত। পরিস্থিতি স্বাভাবিক রাখতে আদালত চত্বরে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়। পরে বিকালে সাবেক কমিটির সদস্যরা আদালত এলাকা ত্যাগ করলে পরিস্থিতি স্বাভাবিক হয়। এই সাধারণ সভায় যোগ দেয় আওয়ামী পন্থী ও বিএনপি পন্থী আইনজীবীরা।
পুলিশ ও কয়েকজন আইনজীবি জানায়, এদিন জেলা আইনজীবী সমিতি মিলনায়তনে সাধারণ সভায় যোগ দেন আওয়ামী পন্থী ও বিএনপি পন্থী আইনজীবীরা। এসময় সমিতির ৯টি এজেন্ডা বাস্তবায়নের সিদ্ধান্ত নিয়ে পক্ষে ও বিপক্ষে মতামত দিতে গিয়েই কথা কাটাকাটি শুরু হয়। একপর্যায়ে আইনজীবীদের মধ্যে হাতাহাতি শুরু হয়। এতে উভয় পক্ষের মধ্যে হাতাহাতি, ধাক্কাধাক্কি ও চেয়ার টেবিল ছোড়াছুড়িতে কয়েকজন আহত হন। এসময় কয়েক দফা ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটে। এতে সমিতির সভাপতি অ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার, সাধারণ সম্পাদক অ্যাডভোকেট সাইফুল ইসলামসহ কয়েকজন আহত হয়।

পরিবেশ অস্থিতিশীল করতেই বিএনপিপন্থী আইনজীবীরা এ হামলা চালিয়েছে বলে দাবি জেলা আইনজীবী সমিতির সভাপতি আ্যাডভোকেট মাজহারুল ইসলাম সরকার। অপরদিকে, সাবেক কমিটির সাধারণ সম্পাদক আমিন সাংবাদিকদের বলেন, সাধারণ সভা ছিল গত বুধবার। ওইদিন এক সদস্যের মৃত্যুর কারণে সভা হয়নি। তারা নতুন করে সভা না ডেকে বুধবারের শোকসভাকে মুলতবী সভা দেখিয়ে বৃহস্পতিবার সভা ডাকে। এ সভার প্রতিবাদ করলে তারা আমাদের উপর হামলা করেন।

উল্লেখ্য, জেলা আইনজীবী সমিতির বর্তমান কমিটির মেয়াদ শেষ হবে আগামী ১৩ এপ্রিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে জামাতার ছুরিকাঘাতে মা-মেয়ে নিহত

ভয়াবহ দাবানলে সস্ত্রীক ফ্রান্স ছাড়লেন জর্জ ক্লুনি

নতুন আইন কর্মকর্তাদের সততার সঙ্গে কাজ করার আহ্বান অ্যাটর্নি জেনারেলের

হামাসের দুই কমান্ডারকে হত্যার দাবি ইসরাইলের

পুলিশ কোনো দল বা গোষ্ঠীর লাঠিয়াল বাহিনী নয়: স্বরাষ্ট্রমন্ত্রী

২ গোলে এগিয়ে গিয়েও জিততে পারল না রিয়াল মাদ্রিদ

আহসান উল্লাহ মাস্টার হত্যা মামলায় আপিল শুনানি চলছে

যুদ্ধবিরতির উদ্যোগের মধ্যেও গাজায় ইসরাইলি হামলা, নিহত ৮

রাষ্ট্রপতি নির্বাচন ইসির সাংবিধানিক এখতিয়ার: সালাহউদ্দিন আহমদ

‘জুলাইয়ের লেন্স’ প্রদর্শনীতে ফুটে উঠেছে গণঅভ্যুত্থানের ভয়াবহতা

১০

জনগণ আপনাকে স্বাগত জানাতে প্রস্তুত, কীভাবে আসবেন আসেন: শেখ হাসিনাকে পরওয়ার

১১

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের শঙ্কা

১২

ইরানে হামলার পরিকল্পনা বাতিল করলেন ট্রাম্প

১৩

স্পেনের সঙ্গে শেনজেন চুক্তি স্থগিত করল ইতালি

১৪

টানা পঞ্চমবার সাফের সভাপতি নির্বাচিত কাজী সালাহউদ্দিন

১৫

অভিযুক্ত হাসিনাসহ ৫০, সত্যতা মেলেনি ৪৯ জনের বিরুদ্ধে

১৬

সালাহর দলবদলে ‘চাঞ্চল্যকর মোড়’!

১৭

হাম উপসর্গে আরও তিন শিশুর মৃত্যু, মোট মৃত্যু ৮৪০

১৮

দুই মেট্রো স্টেশনে বোমা আতঙ্ক, বস্তায় পাওয়া গেল জর্দার কৌটা-পান

১৯

তীব্র হচ্ছে এল নিনো, চরম তাপপ্রবাহ, বন্যা ও খরার সতর্কবার্তা দিল জাতিসংঘ

২০