news desk
৯ মার্চ ২০২১, ৭:৩২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নারীর পথ রুদ্ধ করতে চাওয়া অপশক্তির পৃষ্ঠপোষক বিএনপি || ওবায়দুল কাদের

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেছেন, ‌‘যে অপশক্তি ধর্মের নামে নারীর এগিয়ে যাওয়ার পথকে রুদ্ধ করে রাখতে চায়, বিএনপি তাদের পৃষ্ঠপোষক।’

তিনি আজ মঙ্গলবার (৯ মার্চ) সকালে তার সরকারি বাসভবন থেকে নিয়মিত ব্রিফিংকালে একথা বলেন।

ওবায়দুল কাদের বলেন, শেখ হাসিনা সরকার নারীদের অর্থনৈতিক, রাজনৈতিক ক্ষমতায়নের পাশাপাশি তাদের কর্মের স্বীকৃতিতে বিশ্বাসী।

বিএনপি নেতারা নারী দিবসের কর্মসূচিতে বলছেন, এদেশের নারীরা নাকি অধিকার বঞ্চিত, এ প্রসঙ্গে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, ‘নারীদের সম্মান এবং মর্যাদা প্রতিষ্ঠার পাশাপাশি সামাজিক ও রাজনৈতিক ক্ষমতায়নে বর্তমান সরকারের উদ্যোগ দেশ-বিদেশে প্রশংসিত। যা ইতিমধ্যে আন্তর্জাতিকভাবেও স্বীকৃতি বয়ে আনছে।

তিনি বলেন, কর্মক্ষেত্রে নারীদের নিরাপত্তা বিধানের পাশাপাশি দ্বাদশ শ্রেণি পর্যন্ত বিনাবেতনে অধ্যয়নের সুযোগ করে দিয়েছে সরকার। সরাসরি ভোটে স্থানীয় সরকার প্রতিষ্ঠানে নারী প্রতিনিধি নির্বাচন হচ্ছে, জাতীয় সংসদে বাড়ানো হয়েছে সংরক্ষিত নারী আসন।

নারী উদ্যোক্তা তৈরিতে জামানতবিহীন ঋণ প্রদান করা হয়েছে উল্লেখ করে ওবায়দুল কাদের বলেন, চ্যালেঞ্জিং পেশায় বাড়ছে নারীদের অংশগ্রহণ।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের সন্তানের পরিচয় ও নিবন্ধনে বাবার পাশাপাশি মায়ের নাম যুক্ত করার মধ্য দিয়ে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনা নারীদের দিয়েছেন অনন্য স্বীকৃতি।

৭৫ পরবর্তী বাংলাদেশে যতো সরকার এসেছে নারীর ক্ষমতায়নে শেখ হাসিনাই প্রমাণ করেছেন তার সরকার নারী বান্ধব সরকার বলে জানান ওবায়দুল কাদের।

বিএনপির শাসনামলে ফাহিমা, পূর্ণিমার মত হাজারো নারী ধর্ষণের শিকার হয়েছিল উল্লেখ করে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, সংখ্যালঘু নারীদের ওপর যে নির্যাতন চালিয়ে ছিলো, তা ৭১ এর পাক-হানাদারদের বর্বরতাকেও হার মানিয়েছিল।

তিনি শেখ হাসিনা সরকার একদিকে নারীর প্রতি লাঞ্ছনাকারীদের বিরুদ্ধে যেমন কঠোর, অপরদিকে নারী উন্নয়নের সব সম্ভাবনার দ্বার উন্মুক্ত করে দিতেও সচেষ্ট বলে জানান।

এদেশের নারীরা বন্দী নয় বরং শেখ হাসিনা তাদের দেখিয়েছেন সম্ভাবনার মুক্ত আকাশ। তাদের হাতে হাতে এখন বিশ্বজয়ের প্রযুক্তি, ওবায়দুল কাদের আরও বলেন, ঘরে বসে আয় করছে লাখ লাখ নারী। গৃহকোণ থেকে মোবাইলে প্রতিমুহূর্তে যোগাযোগ করছে দেশ-বিদেশে, নিচ্ছে তথ্যসেবা।

কেরানীগঞ্জের রোহিতপুরে বাস থেকে একজন নারী যাত্রীকে ফেলে দেওয়ার অডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ও গণমাধ্যমে প্রকাশিত প্রতিবেদন বিষয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, এ ঘটনা অনাকাঙ্ক্ষিত এবং দুঃখজনক।

তিনি ইতিমধ্যেই বিআরটিএ-কে এ ব্যপারে কঠোর ব্যবস্থা গ্রহণের নির্দেশ দিয়েছেন এবং প্রয়োজনীয় তথ্য সংগ্রহ ও যাচাই-বাছাই করে দায়ীদের বিরুদ্ধে ব্যবস্থা নিতেও বলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পৃথিবী কাঁধে বয়ে বেড়াচ্ছেন ট্রাম্প, ছবি নিয়ে হাস্যরস

ভাঙ্গায় মাদকবিরোধী সভাকে কেন্দ্র করে সংঘর্ষ, আহত ২০

প্রতিশ্রুতি ভঙ্গ করাই যুক্তরাষ্ট্রের স্বভাব: ইরান

বাংলাদেশি ভক্তরাও একভাবে আর্জেন্টাইনই: এমি মার্তিনেজ

যুক্তরাষ্ট্র থেকে ইরান ফিরছে মাথা উঁচু করে

হাবিবুর রহমানসহ ৩ জনের মৃত্যুদণ্ড, চঞ্চলের ২০ বছরের কারাদণ্ড

জোড়া ভূমিকম্পে ভেনেজুয়েলার ক্ষতি ৮.৭ বিলিয়ন ডলার: জাতিসংঘ

ফুটবল ভক্তদের জন্য নোরা-সঞ্জয় দেবের নতুন উপহার

যুদ্ধাবস্থার মধ্যেই ইরাক সফরে ইরানের পররাষ্ট্রমন্ত্রী

মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান ‘স্পারসো’ আকস্মিক পরিদর্শনে প্রধানমন্ত্রী

১০

‘ফুটবলে অসম্ভব বলে কিছু নেই’, আর্জেন্টিনাকে হুঁশিয়ারি কেপ ভার্দের

১১

ইতালিতে একই পরিবারের ৩ বাংলাদেশিকে ছুরিকাঘাতে হত্যা, আহত ছেলে

১২

মা-বোনসহ ঢাবি ছাত্রীকে কুপিয়ে হত্যা, ঘাতকের পরিচয় নিয়ে যা জানা গেল

১৩

বাংলাদেশকে ১১০ কোটি ডলার সহায়তা দিচ্ছে বিশ্বব্যাংক

১৪

‘কোনো কিছুই অসম্ভব নয়’ – আর্জেন্টিনাকে পেয়ে বলল কেপ ভার্দে

১৫

ফেসবুক স্ট্যাটাসে ক্ষমা চাইলেন, সন্ধ্যায় মিলল গাছে ঝুলন্ত মরদেহ

১৬

ইরানকে কঠোর হুঁশিয়ারি মার্কিন ভাইস প্রেসিডেন্টের

১৭

ইসরাইল-লেবানন চুক্তির ১৪ দফা প্রকাশ করল যুক্তরাষ্ট্র

১৮

ইরানের হৃদয় ভেঙে ইতিহাস গড়ে নকআউটে মিশর

১৯

দেশে স্বর্ণের দামে বড় লাফ

২০