news desk
১৭ মার্চ ২০২১, ৭:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাগমারায় বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে দোয়া মাহফিল ও আলোচনা সভা অনুষ্ঠিত

বাগমারা (রাজশাহী)প্রতিনিধিঃ  রাজশাহী-৪(বাগমারা) আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার এনামুল হক বলেছেন, স্বাধীন বাংলাদেশের সৃষ্টি মার্চ মাস থেকেই। মার্চ মাসের তাৎপর্য বলে শেষ করা যাবে না। জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কারনে বাংলাদেশ স্বাধীনতা অর্জিত হয়েছে। মার্চ মাস জাতিকে যুদ্ধে ঝাঁপিয়ে পড়ার মাস।

পৃথিবীর ইতিহাসে এমন নেতা নেই যিনি দেশের মানুষের শান্তির জন্য আজীবন সংগ্রাম করে গেছেন। জাতির জনক এমন এক জন ব্যক্তি যার গুনাবলী বলে শেষ করা যাবে না। দেশের প্রতিটি আন্দোলন আর সংগ্রামে যিনি ছিলেন কঠোর অবস্থানে। স্বাধীন বাংলাদেশের অপর নাম জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান।

বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে বুধবার সকালে উপজেলা উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্স মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে এসব কথা বলেন তিনি।

তিনি আরো বলেন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম না হলে জন্ম হতো না এই বাংলাদেশের। বঙ্গবন্ধু ছিলেন আদর্শ পিতা। সেই আদর্শ বুকে ধারণ করে বাংলাদেশকে এগিয়ে নিয়ে চলেছেন তাঁর সুযোগ্য কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শেখ হাসিনার কারনে বাংলাদেশ আজ বিশ্ব দরবারে পা রেখেছে। সকল প্রকার ষড়যন্ত্র মোকাবেলা করে দেশের মানুষকে শান্তিতে রেখেছেন। প্রধান অতিথি আরো বলেন, বঙ্গবন্ধু কে তা আগামী প্রজন্মের মাঝে সঠিক ভাবে তুলে ধরতে হবে। তাঁর আদর্শ সম্পর্কে শিক্ষা দিতে হবে শিক্ষার্থীদের। বঙ্গবন্ধুকে জানুন বাংলাদেশকে জানান। বঙ্গবন্ধু ছাড়া বাংলাদেশ কল্পনায় করা যায় না।

শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন ও জাতীয় শিশু দিবস উপলক্ষে সকালে বঙ্গবন্ধু স্মৃতি জাদুঘর কমপ্লেক্সের দলীয় কার্যালয়ে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন শেষে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে ফুলেল শ্রদ্ধাঞ্জলি জানান হয়। পরে বঙ্গবন্ধুর জন্মশত বার্ষিকী উপলক্ষে কেক কাটেন প্রধান অতিথি সহ নেতৃবৃন্দ।

উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যক্ষ গোলাম সারওয়ার আবুলের পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, জেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, বাগমারা উপজেলা পরিষদের চেয়ারম্যান অনিল কুমার সরকার, মহিলা লীগের সাধারণ সম্পাদক কহিনুর বানু। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি, ভবানীগঞ্জ পৌরসভার মেয়র আব্দুল মালেক মন্ডল, মতিউর রহমান টুকু, রিয়াজ উদ্দীন আহম্মেদ, আফতাব উদ্দীন আবুল, দপ্তর সম্পাদক নুরুল ইসলাম, উপজেলা ভাইস চেয়ারম্যান আসাদুজ্জামান আসাদ, মহিলা ভাইস চেয়ারম্যান মমতাজ আক্তার বেবী, মহিলা লীগের সভাপতি মরিয়ম বেগম প্রমুখ। উক্ত অনুষ্ঠানে আওয়ামী লীগ ও অংগ সহযোগি সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। আলোচনা শেষে উপজেলা আওয়ামী লীগের পক্ষ থেকে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান সহ সকল শহীদদের আত্মার শান্তি কামনা করে দোয়া অনুষ্ঠিত হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০