news desk
১৭ মার্চ ২০২১, ৮:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে জমি সংক্রান্ত বিরোধের জেরে খুনের অভিযোগ

কেরানীগঞ্জ (ঢাকা) প্রতিনিধিঃ
কেরানীগঞ্জে নিখোঁজের এক দিন পর আবু হোসেন (৫২) নামে এক কৃষকের লাশ উদ্ধার করেছে দক্ষিন থানা পুলিশ। বুধবার সকালে দক্ষিণ কেরানীগঞ্জ থানাধীন কোন্ডা ইউনিয়নের নতুন বক্তারচর পূর্ব পাড়া নিউ ভিশন আবাসিক এলাকা থেকে পুলিশ তার লাশ উদ্ধার করে।
নিহতের শশুর হাজি সিরাজুল ইসলাম জানান, নিহত আবু হোসেন তার মেয়ে জামাই । গত মঙ্গলবার সকালে উপজেলার মজিদ বেয়ারা এলাকার তার নিজ বাসা থেকে বের হয়ে আর সে ফিরে আসেনি। পরে এঘটনায় আমার মেয়ে নিহতের স্ত্রী কাজল রেখা বাদী হয়ে দক্ষিণ কেরানীগঞ্জ থানায় একটি নিখোঁজ জিডি করে। বুধবার সকালে থানা পুলিশের মাধ্যমে জানতে পারি নতুন বক্তারচর পূর্ব পাড়া নিউ ভিশন আবাসিক এলাকর পাশে জামাইর লাশ পাওয়া গেছে।

তিনি আরো জানান, আমার মেয়ে জামাইর(নিহত আবু) ছোট বোন মোসাম্মত ছবি বেগমের (৩৭)সাথে জমি নিয়ে জামাইর সাথে বিরোধ ছিলো। এঘটনায় আদালতে একটি মামলাও চলমান রয়েছে। বর্তমানে মামলাটি পিবিআই তদন্ত করতেছেন। গতকাল পিবিআই অফিসে উভয় পক্ষের হাজিরা ছিলো। কিন্তু হাজিরার আগেই সে নিখোঁজ হয়।

স্থানীয় মেম্বার হারুন অর রশিদসহ এলাকাবাসী এ হত্যার কান্ডের সঠিক বিচার দাবী জানান। ঘটনার পর পর অভিযুক্ত ছোট বোন ছবির পরিবারের সবাই পলাতক।

দক্ষিন কেরানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবুল কালাম আজাদ বলেন, লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ মিটফোর্ড হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্ত প্রতিবেদন এলে মৃত্যুর সঠিক কারণ জানা যাবে। এঘটনায় থানায় একটি মামলা হয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০