news desk
২০ মার্চ ২০২১, ৫:৫৯ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কুষ্টিয়ায় কারারক্ষীদের উপর স্থানীয়দের হামলা, সহকারী প্রধান কারারক্ষীসহ ৮জন আহত, আটক ২

কুষ্টিয়া জেলা কারাগার এলাকায় স্থানীয়দের সশস্ত্র হামলার ঘটনা ঘটেছে। এ ঘটনায় এক সহকারি প্রধান কারারক্ষী সহ ৮ জন আহত হয়েছে। হামলার সাথে জড়িত দুই বহিরাগতকে আটক করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যা সাড়ে সাতটার দিকে হামলার ঘটনা ঘটে। ঘটনার পর থেকে এলাকায় উত্তেজনা বিরাজ করছে। কারা কর্তৃপক্ষ জানিয়েছে, সন্ধ্যায় কারা ফটকের সামনে স্থানীয় এক সবজি বিক্রেতার সাথে এক কারারক্ষীর কথা কাটাকাটি হয়। পরে বিষয়টিকে কেন্দ্র করে ওই সবজি বিক্রেতা স্থানীয়দের সাথে নিয়ে দেশীয় অস্ত্রশস্ত্র সহ কারাগারের প্রধান
ফটকের অভ্যন্তরে অনুপ্রবেশ করে সহকারী প্রধান কারারক্ষী মামুন হোসেন সহ অন্যান্য কারারক্ষীদের উপর হামলা চালায়। এতে সহকারী কারারক্ষী মামুন সহ অন্তত ৮ জন আহত হয়েছে। আহতদের কুষ্টিয়া জেনারেল হাসপাতালে নেওয়া হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে কারা ঘন্টা বাজিয়ে কুষ্টিয়া জেলা কারাগারের সকল কারারক্ষী একত্রিত হয়ে বহিরাগতদের ধাওয়া করে পরিস্থিতি নিয়ন্ত্রনে আনেন। এসময় পুলিশ ২
বহিরাগত হামলাকারীকে আটক করেছে। এ ঘটনায় কুষ্টিয়া মডেল থানায় মামলার প্রস্তুতি নেওয়া হচ্ছে বলেও জানিয়েছেন কুষ্টিয়া জেলা কারাগারের জেল সুপার তায়েফ উদ্দিন মিয়া ।

আরাফাত হোসেন
কুষ্টিয়া প্রতিনিধি

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১০

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১১

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১২

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৩

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

১৪

গাজার ধ্বংসযজ্ঞ দেখে ভালো লাগছে: ইসরাইলি প্রতিরক্ষামন্ত্রী

১৫

সাবেক প্রধানমন্ত্রীর বিতর্কিত মন্তব্য এড়িয়ে ঐক্যের বার্তা ইয়ামালের

১৬

সেমিফাইনালের আগে ফ্রান্স কোচের ‘ইতিবাচক বার্তা’

১৭

দেশে আরও কমল স্বর্ণের দাম

১৮

৭৪ দিনে পুলিশের বিশেষ অভিযানে ৩৩ হাজার গ্রেফতার

১৯

ফ্রান্স-স্পেন ম্যাচ পরিচালনা করবেন সেই আলোচিত রেফারি

২০