news desk
৩ এপ্রিল ২০২১, ৮:০৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

ছেলের হত্যা বিচার দাবী করায় বাবাকে আসামীদের হুমকির অভিযোগ

নিজস্ব প্রতিনিধিঃ পটুয়াখালী জেলার দশমিনা উপজেলার চর মাছুয়াখালী গ্রামের নবম শ্রেনীর ছাত্র মোঃরিফাত হাওলাদার(১৪)কে ভেকু মেশিন দিয়ে হত্যার অভিযোগে থানায় মামলা করেন তার বাবা জাফর হাওলাদার।
মামলার এজাহারে অনুযায়ী জানা যায়, গত ৩১ জানুয়ারী ‘২১ তারিখে এ ঘটনা ঘটে। এমডিএসপি প্রকল্পের দশমিনা থানার মাছুয়াখালী টু চর মাছুয়াখালী ভেরীবাঁধ রাস্তা পুন:নির্মানের জন্য সকাল সোয়া আটটার দিকে ভেকু দিয়ে কাজ করছিলো ভেকু চালক রিপন ও মালিক রিয়াজ। এসময় রাস্তার পাশে থাকা একটি সুপারীগাছ ভেকুদিয়ে উপরে ফেলা হচ্ছিল।সেসময় রাস্তা দিয়ে রিফাত ও তার ছোটভাই সাগর হেটে যাইতেছিল। এমতাবস্তায় সুপারীগাছটি রিফাতের বুকে এসে আঘাত করে। ঘটনাস্থলে সে মাটিতে লুটিয়ে পরে। ঘটনার পর রিফাতের স্বজনরা রিফাতকে উদ্ধার করে দশমিনা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত মৃত ঘোষনা করে।

নিহত রিফাতেরর বাবা জাফর হাওলাদারের দাবী ভেকুর চালক ও মালিক ইচ্ছে করে আমার ছেলেকে হত্যা করছে।
ছেলেকে হত্যার অভিযোগ এনে বাবা জাফর হাওলাদার গত ৩ ফেব্রুয়ারী ‘২১ তারিখে ৩০৪ ধারায় দশমিনা থানায় একটি মামলা দায়ের করেন। এতে ভেকু চালক ও মালিককে আসামী করা হয়।
রিফাত হত্যার সঠিক বিচার দাবীতে ৩১ মার্চ’২১ তারিখে জাতীয় প্রেসক্লাবের সামনে নাগরিক মানববন্ধন করে বাংলাদেশ জাতীয় মানবাধিকার সমিতি নামের একটি সংগঠন।

এসময় মানববন্ধনে উপস্থিত মামলার বাদী জাফর হাওলাদার বলেন,আসামীরা জামিনে থেকে আমাকে মামলা তুলে ফেলার জন্য হুমকি দিচ্ছ। কান্নাভেজা চোখে তিনি আরো বলেন আমি একজন গরীব অসহায় পিতা। আমার ছেলেকে ওরা ইচ্ছে করে মেরে ফেলেছে। আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আমার ছেলে হত্যার সঠিক বিচার চাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০