Publisher
১০ এপ্রিল ২০২১, ৯:৪৩ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিলেন আইনমন্ত্রী

অরাজকতা সৃষ্টিকারীদের বিরুদ্ধে কঠোর ব‌্যবস্থা নেয়ার হুঁশিয়ারি দিয়ে আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রী আনিসুল হক বলেন, আমি স্পষ্টভাবে বলতে চাই, কেউ যদি দেশে অরাজকতা, জনগণের সম্পদ বা জানমালের ক্ষতি করার চেষ্টা করেন, এই সরকার তাদের বিরুদ্ধে অত্যন্ত কঠোর ব্যবস্থা নেবে। আমাদেরকে, জননেত্রী শেখ হাসিনাকে ভোট দিয়ে সেবা করার দায়িত্ব দিয়েছেন জনগণ। সেখানে যদি কেউ ব্যাঘাত ঘটনোর চেষ্টা করে অবশ্যই আইনানুগভাবে তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে।

শনিবার (১০ এপ্রিল) রাজধানীর কুর্মিটোলায় আর্মড ফোর্সেস মেডিকেল কলেজে করোনাভাইরাস রোগ কোভিড-১৯ এর দ্বিতীয় ডোজের টিকা নেয়ার পর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ কথা জানান।

টিকা নেয়ার প্রতিক্রিয়ায় আইনমন্ত্রী সাংবাদিকদের বলেন, প্রথম এবং দ্বিতীয় ডোজের মধ্যে আমি কোনো পার্থক্য দেখিনি। আমি ধন্যবাদ জানাই যারা আমাকে ইনজেকশনটা দিয়েছেন। কারণ আমি কোনো ব্যথা বোধ করিনি। আগেও আপনাদের একথা বলেছি যে, ইনজেকশন নেয়ার ব্যাপারে আমার এলার্জি আছে। আমি খুব ভয় পাই। দু’বারই আমি অত্যন্ত স্বাচ্ছ্যন্দে এই ইনজেকশনটা নিতে পেরেছি। সেজন্য কর্তৃপক্ষকে আমি ধন্যবাদ জানাই।

আইনমন্ত্রী বলেন, করোনাভাইরাস সারাবিশ্বে ভয়াবহভাবে বেড়ে যাচ্ছে। দ্বিতীয় ডোজ নিলে আমি মনে করি অন্ততপক্ষে আক্রান্তটা কমে যাবে। দ্বিতীয় ডোজ দেয়ার সক্ষমতা আমাদের রয়েছে। আমি সবাইকে অনুরোধ করবো দ্বিতীয় ডোজ নিয়ে নেয়ার জন্য।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

শিক্ষার্থীদের খেলাধুলা রুখবে মাদক ও মোবাইল আসক্তি

ইতালি কখনো কারও কাছে ভিক্ষা বা মিনতি করে না: ট্রাম্পকে মেলোনি

২৭ বছর আগে যেভাবে ব্রাজিলকে হারিয়ে রূপকথা লিখেছিল হাইতি

ফিফার পাওয়ার র‍্যাংকিংয়ে সবার ওপরে মেসি

ভারত ও মিয়ানমার সীমান্তে কাঁটাতারের বেড়া কীভাবে দেওয়া হবে?

মেসির বাবার মৃত্যুর ভুয়া খবর দিয়ে চাকরি হারালেন আর্জেন্টাইন সাংবাদিক

সমঝোতা চুক্তি ইরানের আগ্রহ নয়, মার্কিন মরিয়াভাবের ফসল: খামেনি

কোরিয়াকে হারিয়ে দ্বিতীয় রাউন্ডে মেক্সিকো

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

১০

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

১১

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

১২

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

১৩

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

১৪

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

১৫

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

১৬

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

১৭

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১৮

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১৯

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

২০