Publisher
১৯ এপ্রিল ২০২১, ১০:১৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাগরপু‌রে সরকা‌রি খাল দখল ক‌রে রাস্তা নির্মাণ

নাগরপুর(টাঙ্গাইল) প্রতি‌নি‌ধিঃ টাঙ্গাই‌লে নাগরপুরে সরকা‌রি খাল দখল ক‌রে অ‌বৈধ মা‌টির ট্রলি চলাচল করার রাস্তা নির্মাণ করা হ‌য়ে‌ছে। গ্রামবাসীর পক্ষ থে‌কে ট্রলি চলাচল ব‌ন্ধে উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও সহকারী ক‌মিশনার(ভূ‌মি) বরবার অ‌ভি‌যোগ দি‌য়েও পায়‌নি প্রতিকার।

গামবাসীর প‌ক্ষে অ‌ভি‌যোগকারী বিমানবিা‌হিনীর সি‌নিয়র ওয়া‌রেন্ট অ‌ফিসার(অব) জু‌য়ে‌লের দা‌বি, ধুব‌ড়িয়া ইউ‌নিয়ন ইউ‌পি সদস‌্য আলতাফ ক্ষমতার দাপ‌টে, আমা‌দের বেকড়া ইউ‌নিয়‌নের ভালকু‌টিয়া গ্রা‌মের সরকা‌রি খালে মা‌টি ভরাট ক‌রে অ‌বৈধ মা‌টির ট্রলি চালা‌চ্ছে। আর এসব ট্রলি দি‌য়ে মা‌টি কে‌টে নি‌য়ে যাওয়া তিরছা গ্রা‌মের তিনটি ইটভাটায়। নি‌সিদ্ধ এই ট্রলির যন্ত্রনায় গ্রামবাসী অ‌তিস্ট হ‌লেও, আলতা‌ফের ভ‌য়ে কেউ মুখ খুল‌তে সাহস পায়না, আর কিছু মহল‌কে টাকা দি‌য়ে মুখ বন্ধ ক‌রে রাখা হ‌য়ে‌ছে। অদক্ষ চালক দি‌য়ে নিয়‌ন্ত্রিত এসব অবৈধ ট্রলি মা‌ঝেই মা‌ঝেই পল্লী বিদ্যুৎ এর খু‌টি‌তে আঘাত ক‌রে, যার ফ‌লে পল্লী বিদ্যুৎ এর ক‌য়েক‌টি খু‌টি ক্ষ‌তিগ্রস্ত হ‌য়ে‌ছে।যে‌কোন সময় খু‌টি ভে‌ঙ্গে গি‌য়ে, গ্রাম বিদ্যুৎয়ায়িত হ‌য়ে‌ গ্রামবাসীর জানমা‌লের বড় ধর‌ণের ক্ষ‌তি হওয়ার আশংকা র‌য়ে‌ছে। ট্রলি ব‌ন্ধের ব‌্যাপা‌রে ১৫ই মার্চ উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার ও এ‌সিল‌্যান্ড বরাবর লি‌খিত অ‌ভি‌যোগ ক‌রেও, দীর্ঘ দেড় মাস অ‌তিবা‌হিত হয়ে গে‌লেও ট্রলি ব‌ন্ধে কোন ই‌তিবাচক সাড়া পায়‌নি। ট্রলি ব‌ন্ধে কোন পদ‌ক্ষেপ না দেখ‌তে পে‌য়ে, গত ১৭ এ‌প্রিল গ্রামবাসীরা নিজ উ‌দ্যো‌গে ট্রলি ব‌ন্ধ কর‌তে রাস্তার ম‌ধ্যে খু‌টি পু‌তে বাধা দি‌লে, আলতাফ তার প্রভাব খা‌টি‌য়ে নাগরপুর থানা থে‌কে পু‌লিশ এনে খু‌টি উ‌ঠি‌য়ে দেয়।

সরকা‌রি খাল ভরা‌টের ব্যাপা‌রে ইউ‌পি সদস্য আলতাফ ব‌লেন, আমার ব্যা‌ক্তিগত পুকুর খনন করার জন‌্য আ‌মি মা‌টি কাট‌ছি, খাল ভরাট ক‌রে‌ছি বর্ষা আসার আগমূহু‌র্তে খাল‌টি খু‌লে দিব। আর লকডাউ‌নের জন্য এখন ট্রলি বন্ধ আ‌ছে।

অ‌বৈধ ট্রলির ব‌্যাপা‌রে উপ‌জেলা সহকা‌রি ক‌মিশনার(ভূ‌মি) তা‌রিন মশরুর ও উপ‌জেলা নির্বাহী অ‌ফিসার সিফাত-ই-জাহান এর সরকা‌রি মোবাই‌ল ফো‌নে যোগা‌যোগ ক‌রে পাওয়া যায়‌ নাই।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সুযোগ নিচ্ছে কার্যক্রম নিষিদ্ধ আ.লীগ

এক ম্যাচেই যত রেকর্ড ভাঙলেন মেসি

হোয়াইট হাউসে ভয়াবহ হামলার পরিকল্পনা নস্যাৎ, গ্রেফতার ৫

সন্ধ্যার মধ্যে দেশের ৮ অঞ্চলে ঝড়ের আভাস

এক ম্যাচেই রেকর্ডবুক তছনছ করলেন মেসি

৩০০ বিলিয়ন ডলারের তহবিল পাচ্ছে ইরান?

শক্তিশালী ভূমিকম্পে কাঁপল চীন

স্থানীয় সরকার নির্বাচন কবে থেকে শুরু, সংসদে জানালেন মির্জা ফখরুল

ইরানে কোনো অর্থ খরচ করবে না যুক্তরাষ্ট্র: ট্রাম্প

আর্জেন্টিনা-আলজেরিয়া লড়াই : নজর থাকবে যাদের ওপর

১০

বেতনের দাবিতে তেজগাঁওয়ে পোশাকশ্রমিকদের সড়ক অবরোধ, যান চলাচল বন্ধ

১১

রামিসা হত্যা মামলা: আপিল শুনানির পেপারবুক প্রস্তুত, শুনানি শুরু যে কোনো দিন

১২

নেইমারকে নিয়ে নতুন শঙ্কায় ব্রাজিল

১৩

আজ স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো হচ্ছে বেনজীরের প্রয়োজনীয় নথিপত্র

১৪

স্কোরলাইন বলছে ড্র, ইরানের গল্প বলছে অন্য কিছু

১৫

দুবাইয়ে গ্রেপ্তার সাবেক আইজিপি বেনজীর; দেশে ফেরানো কতটা সহজ?

১৬

ইরান প্রতিশ্রুতি পূরণ না করা পর্যন্ত জব্দ সম্পদ ছাড় নয়: যুক্তরাষ্ট্র

১৭

ইরান-যুক্তরাষ্ট্র চুক্তির পর বিশ্বনেতাদের প্রশংসায় ভাসছে পাকিস্তান

১৮

বাবার দেশের বিপক্ষে বিশ্বকাপ অভিষেক, সে ম্যাচেই সুইডেনের নায়ক ইয়াসিন

১৯

দেশে স্বর্ণের দামে ফের বড় লাফ

২০