Publisher
৬ মে ২০২১, ৮:০৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

নাটোরে নর্থ বেঙ্গল সুগার মিলে গণহত্যা দিবস পালিত

নাটোর প্রতিনিধি: নাটোরের লালপুর উপজেলার নর্থ বেঙ্গল সুগার মিলে ঐতিহাসিক ৫ মে গণহত্যা দিবস পালিত হয়েছে। বুধবার দুপুরে মিল কর্তৃপক্ষের আয়োজনে শহীদ সাগর চত্ত্বরে সংক্ষিপ্ত আলোচনা সভা ও দোয়া অনুষ্ঠিত হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন মিলটির ব্যবস্থাপনা পরিচালক  কৃষিবিদ  হুমায়ুন কবির।

আলোচনা সভায় নর্থ বেঙ্গল সুগার মিলের ব্যবস্থাপনা পরিচালক  কৃষিবিদ  হুমায়ুন কবির বলেন, ১৯৭১ সালের ৫ মে তৎকালীন পাকিস্থানি হানাদার বাহিনি নর্থ বেঙ্গল সুগার মিলের তৎকালীন প্রশাসক আনোয়ারুল আজিমসহ ৪২ জন কর্মকর্তা কর্মচারীকে গুলি করে হত্যা করে। পরে রক্তাক্ত লাশ পাশের পুকুরে ফেলে দেয়। সেই স্মৃতি রক্ষার্থে পুকুরটির নামকরণ করা হয় শহীদ সাগর। শহীদ আনোয়ারুল আজিম স¦াধীনতা ও মুক্তিযুদ্ধে গৌরবময় ও কৃতিত্ত্বপূর্ণ অবদানের স্বীকৃতি স্বরুপ ২০১৮ সালের ২৫ মার্চ মরনোত্তর স্বাধীনতা পুরস্কারে ভূষিত হন। তিনি শহীদ হিসাবে রাষ্টীয় স্বীকৃতি পেলেও বাকি ৪১ জন আজ পর্যন্ত শহীদের মর্যাদা পাননি। তাই শহীদ পরিবারের সদস্যরা বাকি শহীদদের রাষ্টীয় স্বীকৃতি দানের জন্য সরকারের প্রতি দাবি জানান। যোহর নামাজের পর নর্থ বেঙ্গল সুগার মিল জামে মসজিদে দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। এসময় শহীদদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ দোয়া করা হয়।

এসময় নর্থ বেঙ্গল সুগার মিলের জিএম (প্রশাসন) ফরিদ হোসেন ভূইঁয়া, জিএম (কারখানা) আনোয়ারুল ইসলাম, জিএম (কৃষি) মনজুরুল হক, জিএম (খামার) আনিসুরজাম্মান, সিবিএ সভাপতি গোলাম কাউসার, সাধারণ সম্পাদক ও নর্থ বেঙ্গল সুগার মিল শ্রমিকলীগের সভাপতি দেলোয়ার হোসেন পিন্টু, যুগ্ম সাধারণ সম্পাদক নাহিদুজ্জামান, ধর্ম ক্রীড়া বিষয়ক সম্পাদক শাজাহান আলী, শহীদ পরিবারের সদস্য ফরহাদুজ্জামান রুবেল, মাজহারুল ইসলাম লিটন, কামরুল ইসলাম, শাহীন আহমেদ উপস্থিত ছিলেন।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আন্দোলনস্থল থেকে অনশনরত সোনম ওয়াংচুককে সরিয়ে দিল দিল্লি পুলিশ

মধ্যপ্রাচ্যে ভ্রমণে নাগরিকদের সতর্ক করল যুক্তরাষ্ট্র

ফাইনাল ম্যাচেই কি শেষ স্কালোনির আর্জেন্টিনা অধ্যায়?

ব্যবসায়ীদের দৌরাত্ম্যে দিশেহারা ভোক্তা

ইয়ামাল ইতিহাস গড়বে, তবে এবার নয়: মেসি

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

১০

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

১১

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

১২

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

১৩

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

১৪

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১৫

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১৬

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১৭

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৮

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৯

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

২০