Publisher
১৯ মে ২০২১, ২:০৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

শেরপুরে সাংবাদিক রোজিনা ইসলামের মুক্তির দাবীতে মানববন্ধন

শেরপুর জেলা প্রতিনিধি: দৈনিক প্রথম আলোর সিনিয়র সাংবাদিক রোজিনা ইসলামকে সচিবালয়ে আটকে রেখে হেনস্তা, নির্যাতন ও গ্রেফতারের প্রতিবাদে এবং তার নিঃশর্ত মুক্তির দাবিতে শেরপুর প্রেসক্লাবের উদ্যোগে মানববন্ধন-প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বুধবার (১৯ মে) সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত ঘন্টাব্যাপী শহরের মাধবপুরস্থ প্রেসক্লাব কার্যালয়ের সামনে অনুষ্ঠিত ওই মানববন্ধনে জেলার বিভিন্ন সাংবাদিক সংগঠনের পাশাপাশি বেশ কয়েকটি সামাজিক ও স্বেচ্ছাসেবী সংগঠন অংশ নেয়।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মেরাজ উদ্দিনের সঞ্চালনায় মানববন্ধনে বক্তব্য রাখেন ক্লাবের সিনিয়র সহ-সভাপতি মলয় মোহন বল, সাবেক সভাপতি রফিকুল ইসলাম আধাঁর ও মনিরুল ইসলাম লিটন, সাবেক সাধারণ সম্পাদক সাবিহা জামান শাপলা, বর্তমান সহ-সভাপতি এসএম শহিদুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক আদিল মাহমুদ উজ্জল, সাংগঠনিক সম্পাদক মানিক দত্ত, কবি সংঘ বাংলাদেশের সভাপতি তালাত মাহমুদ, প্রথম আলোর জেলা প্রতিনিধি দেবাশীষ সাহা রায়, নালিতাবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমএ হাকাম হীরা, জেলা মানবাধিকার কমিশনের সভাপতি রাজিয়া সামাদ ডালিয়া, জনউদ্যোগ আহবায়ক আবুল কালাম আজাদ, জেলা জাতীয় সাংবাদিক সংস্থার সভাপতি জিএইচ হান্নান, শ্রীবরদী প্রেসক্লাবের সভাপতি রেজাউল করিম বকুল, নকলা প্রেসক্লাবের সভাপতি মোশাররফ হোসেন, ঝিনাইগাতী উপজেলার সাংবাদিক মোহাম্মদ আল হেলাল, মানবাধিকার সংগঠন আমাদের আইন শেরপুর শাখার চেয়ারম্যান নুর-ই-আলম চঞ্চল, জেলা মহিলা পরিষদের সাংগঠনিক সম্পাদক আইরিন পারভীন, সদর উপজেলা কমিউনিস্ট পার্টির সভাপতি সোলায়মান খান, শেরপুর ইয়্যুথ রিপোর্টারস ক্লাবের সভাপতি সোহেল রানা, শেরপুর ইয়ং রিপোর্টারস ইউনিটির সভাপতি জাহিদুল খান সৌরভ প্রমুখ।

এছাড়াও মানববন্ধনে সংহতি প্রকাশ করে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশন, শেরপুর গ্র্যাজুয়েট ক্লাব, রক্তসৈনিক বাংলাদেশ, বিডিক্লিন শেরপুর, আজকের তারুণ্যসহ বেশ কয়েকটি স্বেচ্ছাসেবী ও সামাজিক সংগঠন।

সমাবেশে বক্তারা বলেন, রোজিনা ইসলাম একজন সৎ, মেধাবী ও সাহসী সাংবাদিক। স্বাস্থ্যখাত নিয়ে বেশ কয়েকটি অনুসন্ধানী নিউজ করার কারণেই তিনি স্বাস্থ্য মন্ত্রণালয়ের দুর্নীতিবাজ কর্মকর্তাদের রোষানলে পড়েছেন। ওইসময় বক্তারা সাংবাদিক রোজিনা ইসলামের নিঃশর্ত মুক্তি ও মিথ্যা মামলা প্রত্যাহার এবং ওই ঘটনায় জড়িতদের কঠোর শাস্তি দাবি করেন। অন্যথায় বৃহত্তর আন্দোলনের হুঁশিয়ারি দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০