Publisher
২৬ মে ২০২১, ১:২৩ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

৫ কোটি টাকা মূল্যের প্রাচীন পাল আমলের ১ টি শিবলিঙ্গ উদ্ধার করেছে র‌্যাব

জয়পুরহাটঃ ৫ পাঁচ কোটি টাকা মূল্যের প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) বৌদ্ধ সভ্যতার প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘‘গৌরি পত্ত’’, ১ টি শিবলিঙ্গ উদ্ধার করেছে র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, রাজশাহীর সিপিসি-৩, জয়পুরহাট ক্যাম্পের একটি আভিযানিক দল কর্তৃক কোম্পানী কমান্ডার সহকারি পুলিশ সুপার মাসুদ রানা ও স্কোয়াড কমান্ডার সহকারি পুলিশ সুপার ওমর আলী এর নেতৃত্বে ২৬ মে আনুমানিক সকাল সাড়ে ৯ ঘটিকায় নওগাঁ জেলার ধামইরহাট থানাধীন আগ্রাদ্বিগুন ইউনিয়নের উত্তর কাশিপুর গ্রামস্থ জনৈক ধন মুহাম্মদ এর বাড়ির উঠানের সামনে নির্মান কাজের সময় খননকালে প্রাচীন পাল আমলের (৭ম শতাব্দীর) বৌদ্ধ সভ্যতার ৫ কোটি টাকা মূল্যের ১ টি প্রত্নতাত্ত্বিক নিদর্শন ‘‘গৌরি পত্ত’’ শিবলিঙ্গ যার দৈর্ঘ্য-৭৮ ইঞ্চি, ব্যাস ২৪ ইঞ্চি, ওজন-১০৩ কেজি উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প সূত্রে জানা গেছে, প্রত্নতাত্ত্বিক অধিদপ্তর কর্তৃক উক্ত নিদর্শনটি পরবর্তীতে মহাপরিচালকের দপ্তরে গ্রহণ করার নিমিত্তে একটি দল প্রেরণ করা হবে মর্মে মৌখিকভাবে জানানো হলে প্রাথমিকভাবে নিদর্শনটি নওগাঁ জেলার ধামইরহাট থানার জিডিমূলে নওগাঁ জেলার বদলগাঁছী উপজেলার পাহাড়পুর প্রত্নতাত্ত্বিক জাদুঘর এর নিকট হস্তান্তর করার বিষয়টি প্রক্রিয়াধীন রয়েছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০