news desk
২৯ মে ২০২১, ৫:২৬ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

রূপগঞ্জে হানজালা বাহিনীর তান্ডবে দুই পুলিশ সদস্য আহত

 

রূপগঞ্জ (নারায়ণগঞ্জ) প্রতিনিধি ঃ নারায়ণগঞ্জের রূপগঞ্জে বিক্ষোভ মিছিলের কারণ জিজ্ঞাসা করায় হানজালা নামে এক সাবেক ছাত্রলীগ নেতার বিরুদ্ধে ভুলতা ফাড়িতে ইটপাটকেল নিক্ষেপসহ ভুলতা ফাড়ির ইনচার্জসহ ও এক ব্যবসায়ীকে হত্যার হুমকি দিয়েছে বলে অভিযোগ উঠেছে। ইটপাটকেল নিক্ষেপে রিপন ও কবির নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়েছেন। শনিবার বিকেলে উপজেলার ভুলতা পুলিশ ফাড়ির সামনে এ ঘটনা ঘটে।

ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন জানান, গত ২৫ মে স্থানীয় সন্ত্রাসী ও ভুলতা ইউনিয়ন ছাত্রলীগের সাবেক সভাপতি হানজালা ও সফিউদ্দিন মিলে আফজাল হোসেন ভুইয়া নামে এক ব্যবসায়ীর কাছে ২০ লাখ টাকা চাঁদা দাবি করেন। তাদের দাবিকৃত চাঁদা না দিলে ওই ব্যবসায়ীকে হত্যা করবে বলে হুমকি ধামকি প্রদান করেন। এ ঘটনায় ব্যবসায়ী আফজাল হোসেন বাদী হয়ে রূপগঞ্জ থানায় একটি সাধারণ ডায়েরী করেন। ওই সাধারণ ডায়েরীটি তদন্ত করেন ভুলতা ফাড়ির ইনচার্জ নাজিম উদ্দিন। শনিবার বিকেলে আফজাল হোসেন জীবনের নিরাপত্তা চাইতে ভুলতা ফাড়িতে ইন্সপেক্টর নাজিম উদ্দিনের কাছে আসে। সাবেক ছাত্রলীগ নেতা হানজালা ও তার বাহিনীর সদস্যরা ভুলতা এলাকার ঢাকা-সিলেট মহাসড়কে ব্যবসায়ী আফজাল হোসেনের বিরুদ্ধে বিক্ষোভ মিছিল বের করেন। বিক্ষোভ মিছিলটি গোলাকান্দাইল গোলচত্বর এলাকা হয়ে ভুলতা ফাড়ির সামনে এসে পৌছাঁলে ভুলতা ফাড়ির ইনচার্জ ইন্সপেক্টর নাজিম উদ্দিন হানজালা ও তাদের বাহিনীর সদস্যদের কাছে বিক্ষোভ মিছিলের কারণ জিজ্ঞাসা করেন। বিক্ষোভ মিছিলের কারণ জিজ্ঞাসা করায় হানজালা ও তার বাহিনীর সদস্যরা ভুলতা ফাড়ির ইনচার্জ নাজিম উদ্দিন ও ব্যবসায়ী আফজাল হোসেনকে হুমকি ধামকি প্রদান করেন। হানজালা ও তার বাহিনীর সদস্যরা ক্ষিপ্ত হয়ে ভুলতা ফাড়িতে ইটপাটকেল নিক্ষেপ করেন। এসময় ইটপাটকেলের আঘাতেরিপন ও কবির নামে দুই পুলিশ কনস্টেবল আহত হয়। তাদের স্থানীয় হাসপাতাল থেকে চিকিৎসা প্রদান করা হয়। হানজালার নামে রূপগঞ্জ থানায় চাঁদাবাজিসহ বিভিন্ন অভিযোগে প্রায় হাফ ডজন মামলা রয়েছে।

স্থানীয়রা অভিযোগ করে জানান, হানাজালা দীর্ঘদিন ধরেই প্রভাবশালী মহলের ছত্রছাঁয়ায় সন্ত্রাসমূলক কর্মকান্ড চালিয়ে আসছে। ভুলতা ও বলায়খা এলাকায় কেউ বাড়ি নির্মাণ করতে গেলে তাদের চাঁদা দিতে হয়। তাদের চাঁদা দেওয়ায় ছাড়া কেউ এলাকায় বাড়িঘর নির্মাণ করতে পারেনা। এ ব্যাপারে অভিযুক্ত হানজালার সঙ্গে যোগাযোগ করা হলে তার ব্যবহৃত মোবাইল ফোনটি বন্ধ পাওয়া যায়।

এ ব্যাপারে রূপগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এএফএম সাহেদ বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১০

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১১

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১২

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৩

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৪

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৫

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৭

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৮

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

১৯

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

২০