Publisher
২০ জুন ২০২১, ২:০৫ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

প্রধানমন্ত্রীর উপহারে বগুড়ায় ভূমি ও ঘর পেল ৮৫৭টি ভূমিহীন পরিবার

দীপক সরকার, বগুড়া প্রতিনিধি: প্রধানমন্ত্রীর উপহার স্বপ্নের ঠিকানা পেল বগুড়ার ১২টি উপজেলার ৮৫৭টি ভূমি ও গৃহহীন পরিবার। প্রধানমন্ত্রীর কাছে এমন উপহার পেয়ে আবেগে আপ্লুত ও উচ্ছ¡সিত হয়ে পড়েছেন এসব পরিবারের সদস্যরা।
বঙ্গবন্ধু জন্মশতবার্ষিকী উপলক্ষে রোববার (২০ জুন) সকাল সাড়ে ১০ টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশব্যাপী এ কার্যক্রমের উদ্বোধন করেন।

প্রধানমন্ত্রীর ভার্চুয়াল উদ্বোধন অনুষ্ঠানে বগুড়ার ধুনট উপজেলা পরিষদ অডিটোরিয়ামে উপজেলার ১২০টি গৃহহীন ও ভূমিহীন পরিবার এর মাঝে জমির মালিকানা বুঝিয়ে দেন শেরপুর-ধুনট নির্বাচনী এলাকার সংসদ সদস্য মোঃ হাবিবর রহমান ও জেলা প্রশাসক মোঃ জিয়াউল হক। এসময় বগুড়ার পুলিশ সুপার আলী আশরাফ ভূঞা বিপিএম বার, ধুনট উপজেলা চেয়ারম্যান আব্দুল হাই খোকন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সঞ্জয় কুমার মোহন্ত, পৌর মেয়র এজিএম বাদশাহ, উপজেলা ভাইস চেয়ারম্যান মহসিন আলী প্রমুখসহ উপস্থিত ছিলেন।

মুজিববর্ষে একজন মানুষও গৃহহীন থাকবে না- প্রধানমন্ত্রীর এ ঘোষণা অনুযায়ী বগুড়ার ১২টি উপজেলার ৮৫৭টি পরিবারের জন্য ঘর বরাদ্দ পাওয়া গেছে। এর মধ্যে আদমদীঘিতে ২৫টি, সদরে ২২৩টি, ধুনটে ১২০টি, দুপচাঁচিয়ায় ১৫০টি, গাবতলীতে ২৫টি, কাহালুতে ৩০টি, নন্দীগ্রামে ৮০টি, সারিয়াকান্দিতে ৫১টি, শাজাহানপুরে ১৩টি, শেরপুরে ১৭টি, শিবগঞ্জে ৭৩টি এবং সোনাতলায় ৫০টি পরিবার ঘর পাচ্ছে। এতে প্রতিটি ঘর নির্মাণে ব্যয় ১ লাখ ৯০ হাজার টাকা। এর আগে জেলায় প্রথম পর্যায়ে ১৪৫২টি পরিবারের মাঝে ঘর হস্তান্তর করা হয়েছে।

মুজিববর্ষে আশ্রয়ণ প্রকল্প-২ এর অধীনে বগুড়ার ৮৫৭ টি ভূমিহীন ও গৃহহীন পরিবার। প্রতিটি ঘর নির্মাণে বরাদ্দ দেওয়া হয়েছে ১ লাখ ৯০ হাজার টাকা। এই টাকা ব্যয়ে নির্মাণ করা হয়েছে দুটি রুম, একটি টয়লেট, একটি স্টোর রুম ও বারান্দা। চারদিকে ইটের দেয়াল এবং ওপরে রঙিন টিনের ছাঁদ রয়েছে। দুই শতাংশ খাস জমির ওপর এসব বাড়ি নির্মাণ করা হয়। ভূমিহীনদের দুই শতক জমির দলিল, নামজারি, জমির মালিকানা এবং ঘরের চাবি দেওয়া হয়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

১৯ বছর আগে নিজ হাতে গোসল করানো সেই শিশুই এবার মেসির প্রতিপক্ষ

মিয়ানমার উপকূলে নৌকাডুবি, পাঁচ শতাধিক মৃত্যুর শঙ্কা

হরমুজে মার্কিন হস্তক্ষেপ ‘নিষ্ক্রিয়’ করে দেওয়া হবে: ইরানের সেনাবাহিনী

বিশ্বকাপের ফাইনাল কবে-কোথায়-কখন

দাবানলের ধোঁয়ায় ঢেকেছে নিউজার্সির আকাশ, বিশ্বকাপের ফাইনাল নিয়ে উদ্বেগ

ফিফার বাড়তি সুবিধা পাওয়া নিয়ে যা বললেন মেসি

বিশ্বকাপ থেকে বিদায়ের পর ফ্রান্সে উত্তেজনা, গ্রেফতার কমপক্ষে ১৬০

ইংল্যান্ড ম্যাচের সেই স্মৃতি নিয়ে এবার ডাগআউটে আর্জেন্টিনার কোচরা

এইচএসসি পরীক্ষার্থীদের সুখবর দিলেন শিক্ষামন্ত্রী

‘মাঠে নামলেই কোনো বন্ধু নেই’— দিবু মার্তিনেজকে নিয়ে ইংলিশ ডিফেন্ডার

১০

শিক্ষার্থীদের প্রতিবছর একটি করে গাছ লাগানোর আহ্বান প্রধানমন্ত্রীর

১১

কাতারের সাবেক আমিরের মৃত্যুতে রাষ্ট্রীয় শোক আজ, জাতীয় পতাকা অর্ধনমিত রাখার নির্দেশ

১২

ইরানে নতুন হামলার পর ট্রাম্পের হুঁশিয়ারি, পরের লক্ষ্য বিদ্যুৎকেন্দ্র ও সেতু

১৩

ফাইনালে আর্জেন্টিনা না ইংল্যান্ডকে চান, জানালেন স্পেন কোচ

১৪

কোন ভুলে হেরেছে ফ্রান্স, জানালেন এমবাপ্পে

১৫

মার্কিন হামলায় কেঁপে উঠল ইরানের মাহশহর ও আবাদান

১৬

জুনে সড়ক দুর্ঘটনায় নিহত ৪৬৩, আহত ১৩২৩

১৭

ভুল প্রশ্ন ও এইচএসসি পরীক্ষা না পেছানোর ব্যাখ্যা দিলেন শিক্ষামন্ত্রী

১৮

সেমিফাইনাল মহারণের আগে চার দলের তারকাদের ‘আত্মবিশ্বাসী বার্তা’

১৯

ঢাকার জলাবদ্ধতার জন্য রাজউককে দায়ী করলেন দুদকের সাবেক মহাপরিচালক

২০