শুটিং এ যাবার পথে সড়ক দূর্ঘটনায় গুরুতর আহত হয়ে পড়েছেন কমিডিয়ান অভিনেতা শামীম খান চিকন আলী।
শনিবার ১৯শে (জুন) শুটিং এ যাওয়ার সময় সড়ক দুর্ঘটনায় আহত হয় এবং পায়ে প্রচণ্ড ব্যথা পায় চিকন আলী।
মোঃ ইকবাল পরিচালিত ‘রিভেঞ্জ’ ছবির শুটিং এর জন্য উত্তরা থেকে কেরানীগঞ্জ যাওয়ার পথে, ঢাকা বিমানবন্দরে কাছাকাছি যেতেই চিকন আলীকে বহন করা পাঠাও চালক পুলিশের একটি পিকআপ ভ্যানের সাথে লেগে দেয় । চিকন আলী লাফ দিয়ে সরে যেতে চাইলে বাইক এসে তার বাম পায়ের উপর পরে। এতে পা মচকে গেলে স্থানীয় লোকজন চিকন আলীকে এক নাম্বার সেক্টর মহিলা মেডিকেল কলেজ এন্ড হসপিটালে নিয়ে যায়।
চিকন আলী’র সাথে কথা বলে জানা যায়, চিকন আলীর পা এক্সরে করে প্লাস্টার করে দেন কর্তব্যরত ডাক্তার। দুই তিন সপ্তাহের বিশ্রাম নেয়ার পরামর্শ দিয়েছেন ডাক্তার। এরমধ্যে কোনো কাজকর্ম করা যাবে না।
উল্লেখ্য, মোঃ ইকবাল পরিচালিত প্রথম ছবি ‘রিভেঞ্জ’ এ চিকন আলী ছাড়াও বিভিন্ন চরিত্রে অভিনয় করেছেন জিয়াইল রোশান, শবনম বুবলি, দিপা খন্দকার, ইলিয়াস কোবরা ও মিশা সওদাগর প্রমুখ।
মন্তব্য করুন