news desk
২৬ ডিসেম্বর ২০১৯, ১২:২২ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

কেরানীগঞ্জে শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পিঠা উৎসব

প্রাইমটিভি বাংলা(অনলাইন)ঃ রাজধানী ঢাকার কেরানীগঞ্জে শুক্রবার শুরু হচ্ছে দক্ষিণ এশিয়ার সবচেয়ে বড় পিঠা উৎসব- ২০১৯।বৃহস্পতিবার দুপুরে এ উপলক্ষে সংবাদ সম্মেলন করে ঢাকাইয়া কেরানীগঞ্জ সমিতির সভাপতি সহিদুল হক। উৎসবে ১৫ হাজার লোকের প্রায় ১শ রকমের ৬০ হাজার পিঠা তৈরী করা হবে বলে জানান তিনি। বিষয়টি গিনেস ওয়াল্ড রেকর্ড বুকে অন্তর্ভুক্ত করতে যোগাযোগ করা হয়েছে বলেও জানান আয়োজকরা।

এসময় ঢাকাইয়া কেরাণীগঞ্জ সমিতির সভাপতি মো.সাহিদুল হক সাহিদ বলেন,কেরাণীগঞ্জে এই প্রথম এরকম একটি ব্যতিক্রমী অনুষ্ঠানের আয়োজন হতে যাচ্ছে। ২৭ ডিসেম্বর বিকাল ৩টা থেকে রাত ৮টা পর্যন্ত চলবে এ পিঠা উৎসব। এতে থাকবে শীতকালিন বিভিন্ন রকমের স্বাদ আর বৈচিত্রময় সব পিঠার সমাহার । ইতিমধ্যেই পিঠা তৈরীর কাজে প্রায় দেড়শত জন সৌখীন ও অভিজ্ঞ কর্মীকে প্রস্তুত রাখা হয়েছে বলেও জানান ঢাকাইয়া কেরাণীগঞ্জ সমিতির সভাপতি।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকবেন বিদুৎ প্রতিমন্ত্রী নসরুল হামিদ বিপু। এ পিঠা উৎসব ভারতীয় উপমহাদেশে মধ্যে সবচেয়ে বড় আয়েজন বলেও দাবী করেন আয়োজকরা। সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন বিভিন্ন প্রিন্ট ও ইলেট্রনিক্স মিডিয়ার সাংবাদিকরা।এতে অন্যান্যের মধ্যে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন দক্ষিণ কেরাণীগঞ্জ থানা যুবলীগ সভাপতি হাজী মো.মাহমুদ আলম,আগানগর ইউনিয়ন আওয়ামী লীগ সভাপতি মীর আসাদ হোসেন টিটু, সংগঠনের প্রচার সম্পাদক আবুল কাশেম ভুইয়া, শ্রমিক লীগ নেতা ফরিদ আহম্মেদ,ইউপি সদস্য হাজী মো. কামাল আলী,ব্যবসায়ী মো.শাকিল আহম্মেদ,সুজন প্রমুখ।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৫ নভেম্বরের মধ্যে প্রাথমিকের সব বই সরবরাহের নির্দেশ

১

১৫ দিনের মধ্যে অবৈধ চুনাকারখানা বন্ধ করতে হবে: এমপি মান্নান

২

চুক্তিভিত্তিক কর্মীদের বেতন নির্ধারণে ৮ নির্দেশনা

৩

জাপানের প্রধানমন্ত্রীর সঙ্গে মঙ্গলবার দ্বিপক্ষীয় বৈঠক তারেক রহমানের

৪

ধর্ম নয়, সবার বড় পরিচয় বাংলাদেশি : তারেক রহমান

৫

অর্থনীতি স্থিতিশীল হতে দুই বছর লাগবে : অর্থমন্ত্রী

৬

চলতি মাসেই বাড়তি বেতন পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা

৭

আগামী ১ এপ্রিল থেকে জাপানে বাংলাদেশি কর্মী নিয়োগ শুরু

৮

ইরান যুদ্ধে ‘গুরুতর ব্যর্থতা’ স্বীকার জেডি ভ্যান্সের

৯

ক্যালিফোর্নিয়ায় বিধ্বংসী দাবানল, পুড়ল শত শত একর জমি

১০

প্রশাসনে বড় রদবদল: সাত সচিবের দপ্তর বদল

১১

পুলিশ প্রশাসনে রদবদল: ১১ ঊর্ধ্বতন কর্মকর্তার বদলি

১২

শারদীয় দুর্গোৎসব উপলক্ষে বন্দরে ‘বাংলাদেশ সনাতন সংঘ’র গীতা দান

১৩

বাপার সিদ্ধিরগঞ্জ আঞ্চলিক সমন্বয় কমিটি গঠন

১৪

ইউরিয়া সার কারখানা স্কুল এন্ড কলেজের পুনর্মিলনী-২০২৬: অনলাইন রেজিস্ট্রেশন শুরু

১৫

বিরোধীরা না থাকলেও বাস্তবায়িত হবে ‘জুলাই সনদ’ স্বরাষ্ট্রমন্ত্রী

১৬

বিএনপির মুখে জুলাই, অন্তরে আওয়ামী লীগ : হাসনাত আবদুল্লাহ

১৭

এখন কেমন আছেন ড. মুহাম্মদ ইউনূস, যা জানালেন সফরসঙ্গী

১৮

ইতালিতে কর্মী নিতে ঢাকায় বিশেষ আয়োজন, কবে— সরকারকে জানালেন রাষ্ট্রদূত

১৯

ইসরাইলের সহায়তার প্রস্তাবে যা জানালেন সৌদি যুবরাজ

২০