Publisher
২৩ অক্টোবর ২০২১, ২:১১ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান

নিজস্ব প্রতিবেদক: ধর্মীয় সম্প্রীতিতে বাংলাদেশ পৃথিবীর মধ্যে নাম্বার ওয়ান বলে মন্তব্য করে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন বলেছেন, বাংলাদেশে সকল ধর্মের মানুষ শান্তিতে বসবাস করছে। এমনকি বিভিন্ন ধর্মীয় আচার অনুষ্ঠান স্বাধীনভাবে পালনে কোনো বাধা বিপত্তি নেই। স্বাধীনতার পাশাপাশি ধর্মীয় অনুষ্ঠান পালনে সরকার সকল সময় আর্থিক সহায়তাও দিয়ে আসছে, যা অন্যান্য দেশে বিরল।

আজ শনিবার দুপুরে সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) কার্যালয় পরিদর্শন শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

মন্ত্রী বলেন, আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশকে অস্থিতিশীল করতে একটি গোষ্ঠী নানাভাবে ষড়যন্ত্র ও অপতৎপরতা চালাচ্ছে। তবে সরকার এসব তৎপরতা মোকাবেলায় কঠোর অবস্থানে রয়েছে।

তিনি জানান, সাম্প্রদায়িক হামলার ইস্যুতে বাংলাদেশ সরকারের পদক্ষেপকে অত্যন্ত উত্তম বলে প্রতিক্রিয়া জানিয়েছে ভারত। দেশটির সরকার বাংলাদেশের প্রধানমন্ত্রীর গৃহীত পদক্ষেপের প্রশংসা করেছে বলেও জানান তিনি।

এ সময় সিলেটে ইলেকট্রনিক মিডিয়া জার্নালিস্ট অ্যাসোসিয়েশন (ইমজা) সভাপতি বাপ্পা ঘোষ, সাধারণ সম্পাদক আনিছ রহমান, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ অধ্যাপক জাকির হোসেন, যুগ্ম সম্পাদক সিসিক কাউন্সিলর আজাদুর রহমান আজাদসহ অন্যান্য নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

এর আগে শনিবার সকালে সিলেটে অন্য একটি অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন আগামীকাল ২৪ অক্টোবর প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটবাসীর স্বপ্নের প্রকল্প ঢাকা-সিলেট-৬ লেন মহাসড়কের কাজের আনুষ্ঠানিক উদ্বোধনের কথা জানিয়ে বলেন, এটা আরো আগে হওয়ার কথা থাকলেও নানা জটিলতায় পিছিয়ে এবার কাজ শুরু হচ্ছে।

এজন্য প্রধানমন্ত্রী শেখ হাসিনার প্রশংসা করে তিনি বলেন, এ প্রকল্প বাস্তবায়নে প্রধানমন্ত্রীর স্বদিচ্ছা ও আন্তরিকতায় সেটা এখন আলোর মুখ দেখছে। পররাষ্ট্রমন্ত্রী সিলেটবাসীর পক্ষ থেকে এই আনন্দঘন মুহূর্তে প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সকলের প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

সরকারের ছয় মাস : জবাবদিহিতা নিশ্চিতে রাজনৈতিক বার্তা দেওয়া হয়েছে

প্রথম দিনেই ২৭ কোটি, ইমরান হাশমির ক্যারিয়ারে নতুন বসন্ত

দুপুরের মধ্যে যেসব জেলায় ৬০ কিমি বেগে ঝড়ের আভাস

উচ্চ মূল্যস্ফীতির জন্য যুক্তরাষ্ট্রকে দায়ী করলেন ইরানের প্রেসিডেন্ট

২১ সংগঠনের সমন্বয়ে নারায়ণগঞ্জ সম্মিলিত সনাতন পরিষদের আহ্বায়ক কমিটি গঠন

৮ মাস মধ্যপ্রাচ্যে ‘আব্রাহাম লিংকন’, ট্রাম্পের দাবি—‘সময় অনেক দীর্ঘ নয়’

চার সমুদ্রবন্দরে ৩ নম্বর সতর্কসংকেত বহাল

নিউরোসায়েন্সেস হাসপাতালে ৫০০ শয্যার নতুন ভবন উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী

ফখরুল রাষ্ট্রপতি হলে বিএনপিতে শূন্য হবে দুই পদ, আলোচনায় রিজভী

সড়ক দুর্ঘটনায় আহত এআর রহমানের ছেলে

১০

তীব্র লোডশেডিংয়ে অতিষ্ঠ জনজীবন, ব্যবসায় হচ্ছে মারাত্মক ক্ষতি

১১

চাঁদপুরে বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষে নিহত ৩

১২

বাড়িঘর ব্যবসা প্রতিষ্ঠান পুড়িয়ে দেওয়ার নির্দেশ, হাসিনার ফোনালাপ ট্রাইব্যুনালে

১৩

এসএসসির ফল পুনর্নিরীক্ষণ আবেদন শুরু, চলবে ১৭ আগস্ট পর্যন্ত

১৪

‘অবৈধ যুদ্ধে জড়িয়েছেন ট্রাম্প, বেরিয়ে আসার পথ পাচ্ছেন না’

১৫

দেশে স্বর্ণের দাম ফের বাড়ল

১৬

কোকোর ৫৭তম জন্মদিনে কবর জিয়ারত ও আলোচনা সভা করবে জাতীয়তাবাদী ক্রীড়া দল

১৭

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

১৮

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

১৯

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

২০