Publisher
১৪ ডিসেম্বর ২০২১, ২:০০ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

এবার বাংলাদেশে খেলতে আসছে ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তান

অনলাইন ডেস্ক : এ বছর বাংলাদেশে খেলে গেছে অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড ও পাকিস্তানের মতো বড় বড় দলগুলো। এবার বাংলাদেশে খেলতে আসছে ক্রিকেটের উদীয়মান শক্তি আফগানিস্তান। ২০২২ সালের ফেব্রুয়ারি-মার্চে বাংলাদেশ সফর করবে আফগানিস্তান ক্রিকেট দল। বাংলাদেশে তিনটি ওয়ানডের সঙ্গে দুটি টি-টোয়েন্টি খেলবেন রশিদ-নবীরা।

মঙ্গলবার আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) ২০২২ এবং ২০২৩ সালে ফিউচার ট্যুর প্রোগ্রাম (এফটিপি) চূড়ান্ত করেছে। এর মধ্যে আইসিসি ও এসিসি ইভেন্টও রয়েছে। দুই বছরে মোট ৩৭ ওয়ানডে, ১২ টি-টোয়েন্টি ও ৩ টেস্ট খেলবে আফগানিস্তান।

২০২২ সালে ফেব্রুয়ারি মাসে বাংলাদেশ সফরে আসবে আফগানিস্তান। ২০ ফেব্রুয়ারি পর্যন্ত বিপিএলের সূচি আছে। এরপরই আফগানিস্তান সিরিজে অংশ নেবে বাংলাদেশ। বাংলাদেশ সর্বশেষ ওয়ানডে ম্যাচ খেলেছে জুলাইয়ে। ওয়ানডে সুপার লিগে ভালো অবস্থানে আছে বাংলাদেশ। ১২ ম্যাচে ৮ জয়ে বাংলাদেশের পয়েন্ট ৮০। ৯৫ পয়েন্ট নিয়ে বাংলাদেশের উপরে আছে ইংল্যান্ড।

২০১৯ সালে সর্বশেষ বাংলাদেশ সফরে এসেছিল আফগানিস্তান ক্রিকেট দল। সেই সফরে বাংলাদেশের বিপক্ষে একটি টেস্ট ও জিম্বাবুয়ে-বাংলাদেশের বিপক্ষে ত্রিদেশীয় সিরিজ খেলেছিল আফগানিস্তান।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

কেক কাটার সময় যুবলীগ-ছাত্রলীগের ৪ নেতাকর্মী আটক

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল আইনের বৈধতা চ্যালেঞ্জ করে রিট

ড্রোন হামলার ধাক্কা কাটিয়ে এলএনজি উৎপাদনে ফিরছে কাতার

মেসি প্রশ্নে বিরক্ত রোনালদো বললেন, ‘পছন্দ না হলে উত্তর দেব না’

নিষিদ্ধ হলেন মুখ ঢেকে কথা বলে লাল কার্ড দেখা সেই ফুটবলার

নকআউট পর্ব নিশ্চিত করল কলম্বিয়া

মেসিকে বিয়ে করতে চাওয়া কে এই ১০০ বছর বয়সি ভক্ত

চূড়ান্ত চুক্তিতে ৫০ বিলিয়ন ডলারের নিষেধাজ্ঞা ছাড় পেতে পারে ইরান

যুক্তরাষ্ট্র-ইরানের মধ্যে চলমান আলোচনার সফলতা কামনা প্রতিমন্ত্রীর

নকআউটে আর্জেন্টিনার প্রতিপক্ষ কে, স্পেন-কেপ ভার্দে নাকি সৌদি আরব?

১০

বেন গাভির একজন যুদ্ধাপরাধী, ইসরাইলকে কোনো মার্কিন সহায়তা দেওয়া উচিত নয়: বার্নি স্যান্ডার্স

১১

পেনাল্টিটা হলে হয়তো পরের দুই গোল পেতাম না: মেসি

১২

বিশ্ববাজারে স্বর্ণের দামে পতন

১৩

ধানমন্ডি ৩২-এ জামায়াতের বিক্ষোভ মিছিল

১৪

মেসি তো সবসময় গোল করে, আগেও করেছে ভবিষ্যতেও করবে: এমবাপ্পে

১৫

রেকর্ড হারিয়ে ক্লোসা বললেন, ‘আগেই বলেছি, মেসি সর্বকালের সেরা’

১৬

ফরিদপুরে বাসের ধাক্কায় ইউপি সচিব নিহত, অল্পের জন্য রক্ষা ৪০ যাত্রীর

১৭

কে হচ্ছেন যুক্তরাজ্যের নতুন প্রধানমন্ত্রী

১৮

পদত্যাগ করলেন ব্রিটিশ প্রধানমন্ত্রী কিয়ার স্টারমার

১৯

চীনের পথে প্রধানমন্ত্রী

২০