news desk
৩১ ডিসেম্বর ২০১৯, ৭:১৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা

 

বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে ঢাকায় আসছেন আর্জেন্টাইন কিংবদন্তি ডিয়েগো ম্যারাডোনা। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশন সভাপতি কাজী সালাউদ্দিন।তিনি বলেন, মূলত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকীতে প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে শুভেচ্ছা জানাতে আসছেন তিনি। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা যখন সময় দিতে পারবেন তখনই ম্যারাডোনা আসবেন বাংলাদেশে।’

তিনি আরো বলেন, বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষ্যে আয়োজিত ‘বঙ্গবন্ধু গোল্ডকাপ’র এবারের আসর উৎসর্গ করা হবে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে। ২০২০ সালের জানুয়ারির ১৫ তারিখ থেকে শুরু হতে যাওয়া এই টুর্নামেন্টে অংশগ্রহণ করবে বাংলাদেশসহ মোট ছয়টি দেশ।

গেল আসরের মতো এবারও বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপের স্বত্ব কিনে নিয়েছে কে-স্পোর্টস। টুর্নামেন্ট আয়োজনের সার্বিক খরচ বহন করবে কে স্পোর্টস। ‘গেটমানি’ পেয়ে বরং লাভের মুখ দেখতে পারে ফুটবল ফেডারেশন।

শেষ পর্যন্ত ছয় জাতি নিয়ে আয়োজিত হবে এবারের টুর্নামেন্ট। ৪ জানুয়ারি হবে ড্রয়ের অনুষ্ঠান। সেদিনই আনুষ্ঠানিকভাবে দলগুলোর নাম ঘোষণা করা হবে। তবে আপাতত বাংলাদেশ ছাড়া বাকী পাঁচ দলকে চূড়ান্ত করেছে বাফুফে। দলগুলো হলো- লাওস, শ্রীলঙ্কা, মঙ্গোলিয়া, কিরগিজস্তান ও কম্বোডিয়া।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

পুলিশ ফ্যাসিবাদের সঙ্গে যোগাযোগ রাখলে রাষ্ট্রদ্রোহ মামলা : স্বরাষ্ট্রমন্ত্রী

১

স্থানীয় নির্বাচনে পোস্টার ও জনসভা নিষিদ্ধ

২

নাঙ্গলকোট বিএনপিতে আওয়ামী লীগ পুনর্বাসনের অভিযোগ

৩

বিরোধীদলীয় নেতাকে দেড়শ টাকার দুপুরের খাবারের নিমন্ত্রণ প্রধানমন্ত্রীর

৪

আগস্টে মূল্যস্ফীতি কমে ৮.৬৬%

৫

অটোরিকশার অবৈধ চার্জিংয়ে বছরে ৪ হাজার কোটি টাকা রাজস্ব ক্ষতি

৬

ডেঙ্গু নিয়ে সবাইকে সতর্ক করলেন স্বাস্থ্য প্রতিমন্ত্রী

৭

চলতি সেপ্টেম্বরেই ইউপি নির্বাচনের তফসিল

৮

আগের সরকারের ১৩০০ প্রকল্পের অনিয়ম খতিয়ে দেখা হচ্ছে : অর্থমন্ত্রী

৯

বিভ্রান্তি ছড়িয়ে অরাজকতা সৃষ্টির পাঁয়তারা চলছে: প্রধানমন্ত্রী

১০

এক বছরের মধ্যে বদলে যাবে পুঁজিবাজার: বিএসইসি চেয়ারম্যান

১১

বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম ২০২২ সালের পর সর্বোচ্চ : জাতিসংঘ

১২

সালাম তালুকদারের রাজনীতি ছিল কেবলই মানুষের জন্য: স্মরণসভায় বক্তারা

১৩

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

১৪

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

১৫

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

১৬

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

১৭

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

১৮

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

১৯

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

২০