Publisher
২৩ ডিসেম্বর ২০২১, ১১:৫২ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

মহিলাবিষয়ক অধিদপ্তরের ৫০৪ শূন্যপদে চাকরির সুযোগ

প্রাইম টিভি বাংলা, ডেস্ক: মহিলাবিষয়ক অধিদপ্তরের তিনটি পদে জনবল নিয়োগ করা হবে। মোট ৫০৪ টি শূন্যপদের জন্য আগ্রহী প্রার্থীদের অনলাইনে আবেদন করতে হবে। আজ মঙ্গলবার সকাল ১০টা থেকে আবেদন শুরু, আবেদন করা যাবে আগামী ১১ জানুয়ারি ২০২২, বিকেল পাঁচটা পর্যন্ত।

আগ্রহী প্রার্থীরা http://dwa.teletalk.com.bd/home.php এ ওয়েবসাইটের মাধ্যমে অনলাইনে আবেদন করতে পারবেন। এছাড়াও টেলিটক নম্বর থেকে ১২১ নম্বরে কল করে আবেদনের ব্যাপারে সাহায্য নিয়ে আবেদন করা যাবে।

আবেদনের জন্য টেলিটক প্রি-পেইড মুঠোফোন নম্বর থেকে এসএমএসের মাধ্যমে ডে-কেয়ার ইনচার্জ ও অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদের জন্য ১০০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ১২ টাকাসহ মোট ১১২ টাকা এবং অফিস সহায়ক পদের জন্য ৫০ টাকা, টেলিটকের সার্ভিস চার্জ বাবদ ৬ টাকাসহ মোট ৫৬ টাকা অনলাইনে ফরম পূরণের অনধিক ৭২ ঘণ্টার মধ্যে ফি হিসেবে জমা দিতে হবে।

তিনটি পদের মধ্যে ডে-কেয়ার ইনচার্জ পদে নিয়োগ দেয়া হবে ২৭ জনকে। এই পদের জন্য এইচএসসি অথবা এসএসসি পাসসহ শিশুযত্ন কর্মসূচি ও নার্সিংয়ে অভিজ্ঞদের অগ্রাধিকার দেয়া হবে। বেতন ১০,২০০-২৪,৬৮০ টাকা (গ্রেড ১৪)।

অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক পদে ৬০ জনকে নিয়োগ দেয়া হবে। আগ্রহী প্রার্থীর এইচএসসি বা সমমান পাসসহ প্রতি মিনিটে ইংরেজিতে ২০ ও বাংলায় ২০ শব্দ টাইপ করার গতি থাকতে হবেে। এ পদে বেতন ৯,৩০০-২২,৪৯০ টাকা (গ্রেড ১৬)।

এছাড়া অফিস সহায়ক পদে ৪১৭ জনকে নিয়োগ দেয়া হবে। যোগ্যতা এসএসসি বা সমমান পাস। বেতন স্কেল ৮,২৫০-২০,০১০ টাকা (গ্রেড ২০)।

প্রার্থীর সর্বনিম্ন বয়স আবেদন শুরুর দিন ২১ ডিসেম্বর ২০২১ তারিখে ১৮ বছর এবং ২৫ মার্চ ২০২০ তারিখে সর্বোচ্চ ৩০ বছর হতে হবে। এছাড়াও বীর মুক্তিযোদ্ধার সন্তান ও প্রতিবন্ধীদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩২ বছর হতে হবে। আর বীর মুক্তিযোদ্ধার নাতি-নাতনিদের ক্ষেত্রে সর্বোচ্চ বয়স ৩০ বছর।

আবেদনপত্রে প্রার্থীর দেয়া তথ্য অসত্য প্রমাণিত হলে তার আবেদনপত্র সরাসরি বাতিল করা হবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

অস্ত্র হস্তান্তরসহ শান্তি পরিকল্পনার পরের ধাপে যেতে প্রস্তুত হামাস

সোমবার এসএসসি-সমমানের ফল, জানা যাবে যেভাবে

হাসিনা ইস্যুতে বাংলাদেশ-ভারত সম্পর্কে টানাপোড়েন কি বাড়ছে?

‘মক্কা চুক্তি’ ইরানের বিরুদ্ধে নয়, জানাল তুরস্ক

কক্সবাজারে যেসব কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী

সালমান শাহ হত্যা মামলার রাজসাক্ষীর বক্তব্যের পালটা জবাব দিলেন শাবনূর

পেশা নিয়ে অপপ্রচার, আওয়ামী কর্মীদের উদ্দেশ্যে যে বার্তা দিলেন তাসনিম জারা

গাজায় ধ্বংসস্তূপ থেকে ১৯ লাশ উদ্ধার, বেশিরভাগ নারী-শিশু

ব্রাজিলে হেলিকপ্টার বিধ্বস্ত হয়ে নিহত ৪

মানবসেবার জন্য রোটারির সম্মানজনক পদক পেলেন ডা. হাবিবুল্লাহ তালুকদার রাসকিন

১০

হাসিনার নির্দেশে গুম করা হয়েছিল সালাহউদ্দিন আহমদকে

১১

সময়মতো না আসায় ফ্লাইট মিস, দৌড়ে গিয়ে প্লেন থামাতে গেলেন দুই নারী (ভিডিও)

১২

আলিয়ঁস ফ্রঁসেজে আসছে ‘নেচার ব্লিডস্’

১৩

এসএসসি পরীক্ষার ফল প্রকাশ সোমবার সকাল ১০টায়, যেভাবে জানা যাবে

১৪

শিক্ষা, স্বাস্থ্য ও জ্বালানি খাতকে স্বনির্ভর করার পরিকল্পনা নেওয়া হয়েছে

১৫

গ্যাস-বিদ্যুৎ সংকটে শিল্পকারখানা, ঋণের সুদ মওকুফ চায় চট্টগ্রাম চেম্বার

১৬

ভারত-চীনের ওপর ১০০ শতাংশ শুল্ক আরোপের বিল পাস যুক্তরাষ্ট্রের সিনেটে

১৭

২০৩০ বিশ্বকাপে ব্রাজিলের ভাগ্য বদলে দিতে পারেন এই ১০ তরুণ

১৮

মুক্তিযুদ্ধ কোনো রাজনৈতিক দলের যুদ্ধ ছিল না: ভারপ্রাপ্ত রাষ্ট্রপতি

১৯

ইরান যুদ্ধ থেকে বের হওয়ার পথ খুঁজছেন ট্রাম্পের শীর্ষ জেনারেল, সীমিত হয়ে পড়েছে সামরিক বিকল্প

২০