Publisher
২২ জানুয়ারী ২০২২, ৯:৩৮ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

রোববার সংসদে উঠছে নির্বাচন কমিশন নিয়োগ আইন

অনলাইন ডেস্ক: নির্বাচন কমিশন (ইসি) গঠনের জন্য আইন প্রণয়নে ‘প্রধান নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশনার নিয়োগ আইন, ২০২২’ -এর খসড়া সংসদে চলতি সপ্তাহের প্রথম কার্যদিবসেই উঠছে।

আইনমন্ত্রী আনিসুল হক আইনটি রোববার সংসদে তুলে সেটি পরীক্ষার জন্য আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় সম্পর্কিত সংসদীয় স্থায়ী কমিটিতে পাঠানোর প্রস্তাব করবেন।
রোববারের সংসদের কার্যতসূচি থেকে এ তথ্য জানা গেছে। শনিবার এই সূচিটি প্রকাশ করেছে সংসদ সচিবালয়। সংবিধানের ১১৮ (১) অনুচ্ছেদ অনুযায়ী প্রধান নির্বাচন কমিশনার এবং নির্বাচন কমিশনার নিয়োগের জন্য বিলটি আনা হচ্ছে।

কেএম নূরুল হুদা নেতৃত্বাধীন বর্তমান ইসির মেয়াদ শেষ হবে আগামী ১৪ ফেব্রুয়ারি। তার আগেই নতুন ইসি নিয়োগ দিতে হবে রাষ্ট্রপতিকে। সেজন্য গত দুইবারের মতো এবারও তিনি রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপের আয়োজন করেন।

নতুন ইসি গঠন প্রক্রিয়ার অংশ হিসাবে গত ২০ ডিসেম্বর থেকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপ শুরু করেন রাষ্ট্রপতি মো. আবদুল হামিদ। ১৭ জানুয়ারি ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে বৈঠকের মধ্য দিয়ে এই সংলাপের ইতি টানেন তিনি।

সংলাপে অংশ নেওয়া প্রায় সবকটি রাজনৈতিক দলই ইসি গঠনে সংবিধানের নির্দেশনার আলোকে আইন এবং বিধিবিধান প্রণয়নের দাবি জানান শেষ দিনে একই দাবি জানায় আওয়ামী লীগও।

একই দিন অর্থাৎ ১৭ জানুয়ারি রাষ্ট্রপতির নির্দেশে অনুসন্ধান কমিটি গঠনের সুযোগ রেখে প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এবং নির্বাচন কমিশনার (ইসি) নিয়োগ আইনের খসড়ার চূড়ান্ত অনুমোদন দেয় সরকার। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠকে এ প্রস্তাব অনুমোদন পায়।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাকায় যাত্রা শুরু করলো বাংলাদেশ জার্নালিস্ট প্রটেক্ট কমিটি

র‍্যামন ম্যাগসাইসাই পুরস্কার পেলেন বাংলাদেশের রুনা খান

খার্গ দ্বীপ ‘উড়িয়ে দেওয়া হচ্ছে’ দাবি ট্রাম্পের, সঙ্গে দেওয়া ভিডিওটি এআই!

মুম্বাই বিমানবন্দরে ১১ কোটি রুপির স্বর্ণ পাচার, ৫ বাংলাদেশিসহ গ্রেফতার ৬

আরও বোয়িং কিনবে বাংলাদেশ, চুক্তিকে ‘অসাধারণ’ বললেন সার্জিও গোর

দেশে স্বর্ণের দামে ফের বড় পতন

দুই মিনিটের ব্যবধানে দু’বার ভূমিকম্পে কাঁপল কোস্টারিকা

কফি উইথ করণে সবচেয়ে বড় আকর্ষণ সালমান, অতিথির তালিকায় আর কে?

দিল্লিতে বিরিয়ানিতে লবণ বেশি দেওয়ার অভিযোগে হোটেলকর্মীকে ছুরিকাঘাত, গ্রেফতার ২

নিত্যপণ্যের বাজার স্থিতিশীল রাখতে ৮ হাজার কোটি টাকার পণ্য কিনবে টিসিবি

১০

দেশে স্বর্ণের দাম আরও বাড়ল

১১

ক্যারিয়ারের সবচেয়ে বাজে রেকর্ডের সামনে মেসি

১২

নতুন ক্লাবে এবার নায়ক সালাহ

১৩

শাহরুখকে নিয়ে প্রামাণ্যচিত্র বানাতে চান অস্কারজয়ী নির্মাতা কেভিন

১৪

শিলিগুড়ির ‘চিকেনস নেক’র সুরক্ষায় প্রশিক্ষিত স্বেচ্ছাসেবক

১৫

নিখোঁজের ১২ ঘণ্টা পর পুকুরে ভেসে উঠল দুই শিশুর মরদেহ

১৬

মার্কিন নিষেধাজ্ঞার অপেক্ষায় বিশ্ববাজার, কমল তেলের দাম

১৭

মোদি সরকারের বিরুদ্ধে ফের আন্দোলনে নামার হুঁশিয়ারি সিজেপির

১৮

চার সমুদ্রবন্দরে সতর্কসংকেত, বৃষ্টি নিয়ে যে বার্তা দিল আবহাওয়া অফিস

১৯

মার্কিন নিষেধাজ্ঞা ও অবরোধকেই যুদ্ধ ভাবছে ইরান

২০