Publisher
১ ফেব্রুয়ারী ২০২২, ৪:৫৯ অপরাহ্ন
অনলাইন সংস্করণ

বাংলাদেশের জন্য ৩০০ কোটি রুপি বরাদ্দ ভারতের বাজেটে

অনলাইন ডেস্ক: অবকাঠামো খাতে বড় আকারের ব্যয় অব্যাহত রাখার ঘোষণা দিয়ে নতুন বাজেট ঘোষণা করেছে নরেন্দ্র মোদির সরকার। এই বছরের ঘোষিত বাজেটে ছোট ব্যবসায় ঋণ সুবিধা সম্প্রসারণের কথাও বলা হয়েছে।

করোনা মহামারির প্রভাব থেকে বেরিয়ে আসতে এশিয়ার তৃতীয় বৃহত্তম অর্থনীতি যখন হিমশিম খাচ্ছে তখন ভারতে এই বাজেট ঘোষণা করা হয়েছে।

মঙ্গলবার পার্লামেন্টে বার্ষিক বাজেট উত্থাপন করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমণ। অর্থমন্ত্রী হিসেবে চতুর্থবার বাজেট পেশ করেন নির্মলা।

ভারতের এবারের বাজেটে বাংলাদেশের জন্য ধার্য হয়েছে ৩০০ কোটি রুপি। গতবছর যেটি ছিল ২০০ কোটি রুপি।

সংবাদমাধ্যম সূত্রে জানা গেছে, ভারতীয় পররাষ্ট্র মন্ত্রণালয় মারফত এই টাকা আগামী অর্থবছরে বাংলাদেশে খরচ করা হবে।

অন্যদিকে গতবারের বাজেটের চেয়ে প্রায় ১৫০ কোটি কমিয়ে আফগানিস্তানের জন্য ২০০ কোটি রুপি বরাদ্দ করা হয়েছে।

তালেবান শাসন প্রতিষ্ঠার পর আফগানিস্তানের সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পর্ক এখনো স্থাপিত হয়নি। কিন্তু তা সত্ত্বেও ওই দেশের বিভিন্ন প্রকল্পে আগামী অর্থবছরে ভারত ২০০ কোটি রুপি খরচ করবে।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬২-তে তারেক রহমান: সংগ্রাম, নেতৃত্ব ও গণতান্ত্রিক বিজয়ের এক উপাখ্যান

১

পোশাক খাতে অস্থিরতা: ক্ষতির আশঙ্কা কয়েক হাজার কোটি টাকা

২

বাংলাদেশের প্রবৃদ্ধি ৫.৭ শতাংশে পৌঁছানোর সম্ভাবনা দেখছে বিশ্বব্যাংক

৩

রাজপথ দখলে রাখার হুঁশিয়ারি দিয়ে মাঠে নামছে এনসিপি

৪

লক্ষ্মীনারায়ণ কটন মিল ম‌ডেল মন্দির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫

ডিসেম্বর ঘিরে বড় ধরনের নাশকতার শঙ্কা দেখছে না এসআরবি

৬

শেখ হাসিনার পুনর্বিচার চাওয়ার আইনগত ভিত্তি নেই : চিফ প্রসিকিউটর

৭

আইনশৃঙ্খলা নিয়ে উদ্বেগের কিছু নেই : স্বরাষ্ট্রমন্ত্রী

৮

‘আগামী ৩ মাস বাংলাদেশপন্থিদের ঐক্যবদ্ধ থাকতে হবে’

৯

৩৫ টাকা কেজিতে আমন ধান কিনবে সরকার, সিদ্ধ চাল ৪৯ টাকা

১০

দীপাবলি অন্ধকারের ওপর আলোর জয়ের প্রতীক: পাকিস্তানের প্রধানমন্ত্রী

১১

‘সুপুরুষ ব্যতীত বিবাহ করতেছি না’: ডাকসু নেত্রী জুমা

১২

বিশ্বব্যাংকের হিসাবে বাংলাদেশির মাথাপিছু বিদেশি ঋণ ৬৪৬ ডলার

১৩

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার কবরে রাষ্ট্রপতির শ্রদ্ধা

১৪

তারেক রহমানের নেতৃত্বে রাজপথে বিএনপির শক্তি প্রদর্শন

১৫

৭ নভেম্বর স্বাধীন বাংলাদেশের ইতিহাসের ম্যাগনা কার্টা: প্রধানমন্ত্রী

১৬

৭ নভেম্বরের চেতনা থেকেই ৫ আগস্টের গণঅভ্যুত্থান: রিজভী

১৭

১৫ আগস্ট ছিল সামরিক কর্মকর্তাদের প্রতিশোধ, ৭ নভেম্বর জনগণের সমর্থনে বিপ্লব: জামায়াত আমির

১৮

জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে প্রধানমন্ত্রীর শ্রদ্ধা

১৯

জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের তাৎপর্য

২০