Publisher
৯ জুলাই ২০২২, ১১:১১ পূর্বাহ্ন
অনলাইন সংস্করণ

কাতার বিশ্বকাপে নিষিদ্ধ অ্যালকোহল!

স্পোর্টস ডেস্ক: অ্যালকোহল মুক্ত থাকছে কাতার বিশ্বকাপের স্টেডিয়ামগুলো। দর্শকদের জন্য কড়া নির্দেশ কোনোভাবেই অ্যালকোহল নিয়ে স্টেডিয়ামে ঢুকা যাবে না। ফিফার পক্ষ থেকে আনুষ্ঠানিক কোনো নির্দেশনা না এলেও আয়োজক সূত্রের বরাত দিয়ে এমনটা জানিয়েছে রয়টার্স।

প্রথমবারের মতো মুসলিম কোনো দেশে অনুষ্ঠিত হতে যাচ্ছে ফুটবল বিশ্বকাপ। যেখানে অ্যালকোহল বা মদ নিয়ন্ত্রণ করা হয় কঠোরভাবে। যার প্রভাব পড়তে যাচ্ছে বিশ্বকাপেও। তবে ম্যাচের আগে ও পরে স্টেডিয়ামের বাইরে ফ্যান জোনে বিয়ার পান করতে পারবেন। রয়টার্সকে সেই সূত্র জানিয়েছে, ‘চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি। এখনো পর্যন্ত আলোচনায় ঠিক হয়েছে, ফুটবল সমর্থকরা স্টেডিয়ামে ঢোকার আগে বিয়ার পান করতে পারবেন। আবার ম্যাচ শেষ হলে স্টেডিয়ামের বাইরে গিয়ে বিয়ার পান করতে পারবেন। ম্যাচ চলার সময় বিয়ার পান করা যাবে না। বিয়ার নিয়ে স্টেডিয়ামের ভেতরেও প্রবেশ করা যাবে না।’

বিশ্বকাপের আয়োজনের পরিকল্পনার নথি দেখার পর রয়টার্স জানায়, বিশ্বকাপ উপলক্ষে প্রায় ১২ লাখ ফুটবল সমর্থক যেতে পারেন কাতারে। এর মধ্যে বেশির ভাগই ম্যাচের কোনো লিমিট ছাড়াই বিয়ার পান করেন। এদিকে ২০১৪ ব্রাজিল বিশ্বকাপেও শুরুতে অ্যালকোহল নিষিদ্ধ ছিল। কিন্তু ফিফা গভর্নিং বডির চাপে পড়ে আইন বদলাতে বাধ্য হয় ব্রাজিল।

Facebook Comments Box

মন্তব্য করুন

  • সর্বশেষ
  • জনপ্রিয়

আর্জেন্টাইন খেলোয়াড়দের এমন আচরণ সত্যিই অগ্রহণযোগ্য, অথচ ম্যাচের আগে তাদের প্রশংসা করেছিলাম

প্রথমবারের মতো ইরানে হামলা চালিয়েছে বাহরাইন ও কুয়েত

সেপ্টেম্বরের অধিবেশনে নতুন রাষ্ট্রপতি, বিশেষ অধিবেশন নয় : আইনমন্ত্রী

হাইটেক পার্ক আধুনিকায়ন, বায়োটেক পার্ক নির্মাণের পরিকল্পনা রয়েছে

ভারতের শিক্ষামন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের পদত্যাগ

বাংলাদেশের সঙ্গে সম্পর্ক এগিয়ে নেওয়ার প্রত্যাশা ভারতের

সত্যিই কি শিক্ষার্থীদের পাশে দাঁড়িয়েছেন শাহরুখ?

পদত্যাগের পরও সাহাবুদ্দিন যেসব সুযোগ-সুবিধা পাবেন

আর্জেন্টিনার বিশ্বকাপজয়ী ফুটবলারকে বড় হুমকি

রাশিয়া-চীন ইরানকে সাহায্য করলে পরিণতি ‘খুব খারাপ’ হবে: ট্রাম্পের হুঁশিয়ারি

১০

যন্তর মন্তরে সিজেপির সঙ্গে আন্দোলনে যোগ দিতে পারেন মমতা

১১

আবারো মধ্যরাতে মোদির ভিডিওবার্তা, বললেন—‘বন্ধুরা, ধন্যবাদ’

১২

বিক্ষোভের মধ্যেই মোদির মন্ত্রিসভার এক সদস্যের পদত্যাগ

১৩

তিস্তার পানি বেড়ে বিপৎসীমার ছুঁই ছুঁই

১৪

মার্কিন-ইরান উত্তেজনায় তেলের দাম আরও বাড়ল

১৫

সন্ধ্যার মধ্যে যেসব জেলায় ঝড়ের আভাস

১৬

জেন-জি আন্দোলনের মধ্যে ৫ দফা দাবি পেশ করলেন রাহুল গান্ধী

১৭

নেতানিয়াহুকে গ্রেফতারে আইনি সীমাবদ্ধতার কথা জানালেন মামদানি

১৮

ফাইনাল ম্যাচে ড্রেসিংরুমে কোন্দলের গুঞ্জনে যা বললেন স্কালোনি

১৯

ইরানের বিরুদ্ধে ব্রিটিশ ঘাঁটি ব্যবহারের অনুমতি পেল যুক্তরাষ্ট্র

২০